শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী

নেছারাবাদে মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধার: ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেফতার

পিরোজপুর অফিস: / ৬৭ টাইম ভিউ
আপডেট : শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

পিরোজপুর অফিস: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক যুবকের মাথাবিচ্ছিন্ন মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বরিশালে অভিযান চালিয়ে র‍্যাব-৮ এর সহযোগিতায় ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তাদের আটক করা হয়।গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, বরিশাল সদর উপজেলার কাশিপুর এলাকার আমির হোসেনের ছেলে তরিকুল ইসলাম ওরফে সম্রাট (৩৪) এবং পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর এলাকার বাবুল হোসেন মাঝির ছেলে আবেদিন মাঝি ওরফে রাজু (৪২)। পুলিশের ভাষ্য অনুযায়ী সম্রাট পেশায় ঔষধ ব্যবসায়ী এবং রাজু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। রবিবার (১৫ মার্চ) দুপুরে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক যৌথ প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, গত শুক্রবার বিকেলে বরিশালের কাশিপুর এলাকার বাসিন্দা ট্রাকচালক গোপাল চন্দ্র দাস (৪৫)কে কৌশলে মোটরসাইকেলে করে নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামে সন্ধ্যা নদীর তীরে একটি ইটভাটার কাছে নিয়ে যায় সম্রাট ও রাজু। সেখানে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয় এবং পরে মরদেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে নদীতে ফেলে দেওয়া হয়। একই দিন বিকেলে নেছারাবাদ থানা পুলিশ অজ্ঞাত পরিচয় হিসেবে ওই মরদেহ উদ্ধার করে। পরে নিহতের ভাই মানিক চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নেছারাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তে নিহত ব্যক্তি ও গ্রেফতারকৃতদের মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। নারী ও মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের পেছনের আরও বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে। হত্যার পর নিহতের মাথা এবং হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র নদীতে ফেলে দেওয়ায় সেগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার পরপরই পুলিশ র‍্যাবের সহযোগিতা চাইলে তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযুক্তদের শনাক্ত করা হয় এবং অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা সম্ভব হয়। প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মোহাম্মাদ কামরুজ্জামানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে ইটভাটার প্রবেশমুখে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ঘটনার দিন বিকেল তিনটার দিকে একটি মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি ইটভাটার ভেতরে প্রবেশ করে। পরে কিছু সময় পর একই মোটরসাইকেলে দুজনকে সেখান থেকে বেরিয়ে যেতে দেখা যায়। ওই ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে র‍্যাব সদস্যরা শনিবার দুপুর ২টার দিকে বরিশাল সদর উপজেলার কাশিপুর চৌমাথা এলাকার গণপাড়া থেকে সম্রাটকে এবং রাত আটটার দিকে বরিশাল নগরীর স্টিমারঘাট এলাকা থেকে রাজুকে গ্রেফতার করেন। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর