বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিহন হিদানকিও’র নোবেল শান্তি পুরস্কার জয়ে ড. ইউনূসের অভিনন্দন

ডেক্স রিপোর্ট : / ১৪২ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ জাপানের পারমাণবিক বোমা হামলা থেকে বেঁচে যাওয়াদের সংগঠন নিহন হিদানকিও’র এ বছরের নোবেল শান্তি পুরস্কার জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার পাওয়ায় নিহন হিদানকিওকে অভিনন্দন জানিয়ে বলেন, পরমাণবিক নিরস্ত্রীকরণ ও শান্তির প্রতি এ সংস্থার অবিচল অঙ্গীকার আমাদের সবার জন্য অনুপ্রেরণাদায়ক।
২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনূস বলেন, হিরোশিমা ও নাগাসাকির ভয়াবহতা কখনো ভুলে না যাওয়া নিশ্চিত করতে এ সংগঠনের সমর্থন ও নিরলস প্রচেষ্টা আমাদের নিরাপদ বিশ্ব অর্জনের অন্বেষায় গভীরভাবে অনুরণিত হয়। বার্তায় বলা হয়, আপনাদের সাহসিকতা ও আত্মনিবেদনের জন্য আবারো কৃতজ্ঞতা ও উষ্ণ অভিনন্দন জানাই। নিহন হিদানকিও ‘পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টার জন্য’ ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছে। শুক্রবার নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটে নোবেল পুরস্কার দেওয়ার সময় নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ডব্লিউ. ফ্রিডনেস বলেন, ‘পারমাণবিক অস্ত্র আর কখনো ব্যবহার করা উচিত নয়’ এ কথা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করার জন্য’ সংগঠনটিকে এ পুরষ্কার দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর