রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির

নির্বাচনে প্রচারণার দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান কমনওয়েলথের

নিজস্ব সংবাদদাতা: / ৯২ টাইম ভিউ
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রবিবার এক সৌজন্য সাক্ষাতে কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েক নির্বাচন কমিশনের চলমান প্রস্তুতি ও অগ্রগতির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের কাছে আলোচনার সারসংক্ষেপ তুলে ধরেন।ইসি সচিব জানান, মহাসচিব নির্বাচন প্রক্রিয়া ঘিরে ভুয়া তথ্য, মিথ্যাচার ও বিভ্রান্তিমূলক প্রচারণার অভিজ্ঞতা শেয়ার করে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন,“আমরা তাকে জানিয়েছি— ভুল তথ্য মোকাবিলায় আমাদের পরিকল্পনা আছে এবং কমিশন নিয়মিত গণমাধ্যমের মাধ্যমে সবার কাছে সঠিক তথ্য পৌঁছে দিচ্ছে। সামনে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।নির্বাচন ব্যবস্থার ওপর জনগণের বিশ্বাস পুনর্গঠনে প্রচার-প্রচারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত দেন কমনওয়েলথ মহাসচিব। এ প্রসঙ্গে ইসি সচিব বলেন,“তিনি স্পষ্ট করে বলেছেন, আস্থা সৃষ্টি সবচেয়ে বড় বিষয়— আর এর জন্য যথাযথ প্রচার প্রয়োজন। আমরাও তাকে আশ্বস্ত করেছি যে কমিশনের পক্ষ থেকে সে উদ্যোগ চলছে এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতারও আশা করছি।বৈঠকে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়। আখতার আহমেদ জানান, বিদেশ থেকে আসা পর্যবেক্ষকদের স্বাগত জানানো হবে এবং তারা অবাধে কার্যক্রম পরিচালনা করতে পারবেন।আগামী জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে ইসি সচিব বলেন“আমরা একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কাজ করছি। আশা করছি একটি সন্তোষজনক ফলাফল পাওয়া যাবে।”তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সারা দেশকে লাল, হলুদ ও সবুজ— এই তিন স্তরের জোনে ভাগ করা হচ্ছে, যাতে প্রতিটি এলাকার পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।মহাসচিব আরও উল্লেখ করেন, কমনওয়েলথের ৫৬ সদস্য দেশের যেকোনো সহযোগিতা দরকার হলে তারা প্রস্তুত— বিশেষ করে যুক্তরাজ্যের সহায়তা সম্পর্কে জানতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর