বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিখোঁজের ২৪ দিনেও সন্ধান মিলেনি ঠাকুরগাঁওয়ের মাজেদুর রহমানের

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ৩০৫ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

নিখোঁজের ২৪ দিনেও সন্ধান মিলেনি পৌর শহরের ঘোষপাড়া মহল্লার মো: মাজেদুর রহমান (৭২) এর। শুক্রবার অবধি তার কোন সন্ধান পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।জানা যায়, ঠাকুরগাঁও পৌর শহরের ঘোষপাড়া মহল্লার মো: মাজেদুর রহমান গত ১১ জুন রাতে বাড়ি থেকে বের হয়ে নিরুদ্দেশ হন। পরিবারের লোকজন মধ্য রাত অবধি অপেক্ষা করেও তিনি বাড়ি ফিরেননি। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ পৌর শহরের বিভিন্ন এলাকা ও আশ পাশের এলাকাগুলোতে খোঁজ শুরু হয়। কিন্তু পরদিন ১২ জুন পর্যন্ত তার কোন সন্ধান পায়নি পরিবার। তার ছেলে মো: শাহাজাহান আলী (৩৯) জানান, তার পিতা মাঝে মধ্যেই এভাবে বিভিন্ন স্থানে চলে গেলেও নিজেই বাড়িতে ফিরেও আসেন। ঘটনার দিন মধ্য রাত অবধি বাড়ি না ফিরলে তার মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে ঠাকুরগাঁও সদর থানায় ৬২৩ নং সাধারণ ডায়েরী জমা করা হয়। মো: মাজেদুর রহমানের ভাতিজা মো: হায়দার আলী বলেন, চাচা গত এক বছর পূর্বে স্ট্রোক করেন। সে সময় মানসিকভাবে বিকারগ্রস্থ হয়ে পরায় বিভিন্ন স্থানে চলে যাওয়ার অভ্যাস তৈরি হয়। তবে তাকে ফিরে পেতে যাবতীয় তৎপরতা চলমান রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর