বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

নার্সিং অধিদপ্তরকে একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুর অফিস : / ১৩১ টাইম ভিউ
আপডেট : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

দেশব্যাপী স্বতন্ত্র নার্সিং প্রশাসন এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে পিরোজপুর জেলা হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ), বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) ও সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ (ডিজিএইচএস) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও বিএনএ জেলা শাখার সভাপতি কল্পনা রানী দাস, সহ-সভাপতি নিশাত সুলতানা, নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইনচার্জ বেবি রায় ও শিক্ষার্থী প্রতিনিধি আবু সাঈদসহ জেলা হাসপাতালের নার্স, মিডওয়াইফ, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।বক্তারা বলেন, গত ৪৮ বছরে নার্সিং প্রশাসন ও মিডওয়াইফারি অধিদপ্তর দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই দুটি স্বতন্ত্র অধিদপ্তর বিলুপ্ত করে একীভূত করা হলে নার্সিং পেশার স্বাধীনতা, মর্যাদা ও উন্নয়নের অগ্রযাত্রা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। তাঁরা আরও বলেন, সরকারের উচিত স্বাস্থ্যসেবার মানোন্নয়নের স্বার্থে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে আরও শক্তিশালী ও আধুনিকায়ন করা, একীভূত নয়।শিক্ষার্থী প্রতিনিধি আবু সাঈদ বলেন, নার্সরা এই দেশের স্বাস্থ্যসেবার মেরুদণ্ড। তাহলে কেন তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে ? কেন তাদের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে ? অধিদপ্তর একীভূত করার প্রক্রিয়া নার্সদের কণ্ঠস্বর কেড়ে নেওয়ার সামিল। এছাড়া তিনি আরো যুক্ত করেন “এইচএসসি শেষে কঠোর পড়াশোনা ও প্রশিক্ষণ শেষ করেও কোর্সটি ‘ডিপ্লোমা’ থেকে যায় যা গভীর অবিচার। দ্রুত একে স্নাতক সমমান ঘোষণা করা জরুরি।”মানববন্ধনে উপস্থিত সবাই মনে করেন, সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যা এই মহান পেশার স্বাধীনতা, মর্যাদা ও পেশাগত অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর