সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়ানগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফায়জুল কবির তালুকদার আর নেই

নতুন বাংলাদেশ গড়তে ঘনিষ্ঠতা ও ঐক্য বজায় রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

ডেক্স রিপোর্ট : / ১১৪ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে একে অপরের সাথে ঘনিষ্ঠতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
ড. ইউনূস বলেন, ‘আমরা অবশ্যই নতুন বাংলাদেশ গড়ার জন্য জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন এবং আহত হয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করব।’ সরকার প্রধান বলেন, ‘বিভিন্ন বাধা সত্ত্বেও আমরা আমাদের সামনে আসা চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠব। আমরা এই নতুন বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।’
সোমবার সকালে জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতে নামাজ পড়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।অধ্যাপক ইউনূস বলেন, দেশের প্রতিটি স্থানে ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে। ঈদ হলো অন্যদের সাথে দূরত্ব কমিয়ে ঘনিষ্ঠতা স্থাপনের একটি অনুষ্ঠান।
সরকার প্রধান বলেন, ‘ঈদ যে গভীর ভালোবাসার সাথে উদযাপন করা উচিত এই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে হবে’।তিনি জুলাইয়ের বিদ্রোহে শহীদদের আত্মার চির শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা দেশবাসী এবং বিদেশে ঈদ উদযাপনকারী প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানান।তিনি সকাল ৮টা ৩০ মিনিটে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।জাতীয় ঈদগাহে ঈদের জামাতে উপদেষ্টা পরিষদের সদস্য, কূটনীতিক ও গণ্যমান্য ব্যক্তিরা এবং বিভিন্ন শ্রেণিও পেশার মানুষ যোগ দেন।ঈদের নামাজের পর প্রধান উপদেষ্টা ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এ সময় উপস্থিত ছিলেন।সুপ্রিম কোর্টের বিচারক, জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা, কূটনীতিক এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা প্রধান ঈদ জামাতে ঈদের নামাজ আদায় করেন।বাংলাদেশের শান্তি ও অগ্রগতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আব্দুল কালাম আজাদ মজুমদার বাসস’কে জানিয়েছেন, প্রধান উপদেষ্টা বিকেল ৪টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে (সিএও) বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর