বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে মামলা করতে এসে শিক্ষার্থীদের পালটা মামলায় গ্রেফতার উপজেলা পরিষদের চেয়ারম্যান

দিনাজপুর প্রতিনিধি : / ২২৪ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে শুক্রবার রাতে থানায় মামলা করতে যান দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আফসার আলী। একই সময় থানায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। এ সময় তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয় তার। পরে কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে ঘিরে ধরেন ওই চেয়ারম্যানকে। তাদের তোপের মুখে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের মৌখিক ঘোষণা দেন তিনি। পরে শিক্ষার্থীদের করা মামলায় থানা চত্বরে গ্রেফতার হন আফসার আলী।শিক্ষার্থীদের করা মামলায় আফসার আলী ছাড়াও সাবেক নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ ২৪ জনের নাম উল্লেখ করে ৭০-৭৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। চেয়ারম্যান আফসার বোঁচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মামলার এজাহারে বলা হয়েছে, ১৮ জুলাই সেতাবগঞ্জ সরকারি কলেজ থেকে শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করেন। এ সময় আফসার আলীর নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে হামলা করে। তারা শিক্ষার্থীদের মারধর করে গুম করে ফেলার হুমকি দেয় এবং মেয়েদের শ্লীলতাহানি করে। তাদের হুমকি-ধমকির কারণে এলাকার কোনো চিকিৎসাকেন্দ্রে গিয়ে সেবা পর্যন্ত নিতে পারেননি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষে মামলাটি করেন সেতাবগঞ্জ রেলকোলনী পাড়া মহল্লার মো. ফজল আলীর ছেলে মো. ফয়সাল মোস্তাক। বোঁচাগঞ্জ থানার ওসি মো. আবু বক্কর সিদ্দিক রাসেল জানান, চেয়ারম্যান আফসারকে ছাত্রদের মিছিলে হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর