সাতক্ষীরার তালায় মোঃ হাসানুর রহমান (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ক্যাম্প। মঙ্গলবার (২০ আগস্ট) গভীর রাতে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ত্রিশমাইল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। হাসানুর রহমান চকেরকান্দা গ্রামের ওজিয়ার রহমানের ছেলে। তালা সেনাক্যাম্পের পক্ষ থেকে লাশটি উদ্ধারের ব্যাপারে নিশ্চিত করেছে। তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার জানান, মঙ্গলবার সকালে উপজেলার ত্রিশমাইল এলাকা থেকে সেনাবাহিনী এক ব্যক্তির লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। লাশের বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেো জানান তিনি। এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, সোমবার রাতে মোঃ হাসানুর রহমানের ফার্মেসী থেকে একটি রাম দা উদ্ধার করে স্থানীয়রা। পরে তরুণ সংঘ ক্লাবে নিয়ে তাকে বেপরোয়া মারপিট করা হয়।