মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

তারেক রহমান কে স্বাগত জানাতে ঢাকার উদ্দেশে যশোর ছেড়েছেন লক্ষাধিক নেতাকর্মী

মীর রাফিকুল ইসলাম : / ২৯০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে যশোর জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। বুধবার থেকেই তারা দলে দলে ঢাকায় যাত্রা শুরু করেন।দলীয় সূত্র জানায়, স্পেশাল ট্রেনের পাশাপাশি বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। এ উপলক্ষে যশোর জেলার অধিকাংশ বাস আগাম ভাড়া করা হয়েছে।যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু জানান, জেলার প্রতিটি ইউনিয়ন থেকে কমপক্ষে ৫০০ জন করে নেতাকর্মী ঢাকায় অংশ নিচ্ছেন। যশোর জেলার ৮টি উপজেলায় মোট ৯৩টি ইউনিয়ন ও ৮টি পৌরসভা রয়েছে। সব মিলিয়ে লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন বলে তিনি নিশ্চিত করেন।তিনি আরও বলেন, “নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্পেশাল ট্রেনের পাশাপাশি সড়কপথে সব ধরনের যানবাহন ব্যবহার করে তারা ঢাকায় পৌঁছাচ্ছেন। এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ মুহূর্ত।”তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও কর্মচাঞ্চল্য বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর