মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

ঢাকা-১৭ আসনের প্রার্থী হতে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

নিজস্ব সংবাদদাতা: / ২৬১ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র দাখিল করা হয়।তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম। তিনি একই সঙ্গে তারেক রহমানের প্রধান নির্বাচনি এজেন্ট ও চিফ কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কো-অর্ডিনেটর ফরহাদ হালিম ডোনার, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, তানভীর আহমেদ রবিনসহ দলের আরও কয়েকজন নেতা।মনোনয়ন জমা শেষে আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্রসহ মনোনয়ন দাখিল করা হয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসা পেলে তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন এবং চলমান জাতীয় সংকট উত্তরণে কার্যকর ভূমিকা রাখবেন।তিনি আরও জানান, ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ আসন থেকেও তারেক রহমানের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী প্রয়োজনীয় সব কাগজপত্র সংযুক্ত করে মনোনয়ন জমা দেওয়া হবে।দলের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনে অংশ নিতে প্রয়োজনীয় প্রক্রিয়ার অংশ হিসেবে গত শনিবার তারেক রহমান ভোটার হিসেবে নিবন্ধনের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করেন। পরদিন রোববার তার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।বিএনপির নেতারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারায় নতুন যাত্রা শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর