মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

ঢাকা প্রেসক্লাবের সভাপতির সঙ্গে Flash TV-এর প্রধান নির্বাহী পরিচালকের মত বিনিময় 

বিশেষ প্রতিনিধি : / ২১৬ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

দেশে আধুনিক ও দায়িত্বশীল সম্প্রচার মাধ্যম গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের সঙ্গে IP Television Flash TV-এর প্রধান নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলামের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর মিরপুরে দৈনিক একাত্তরের বাংলাদেশ পত্রিকার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ফ্ল্যাশ টিভিকে পূর্ণাঙ্গভাবে (অন-এয়ার) সম্প্রচারে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম চ্যানেলটির সার্বিক কার্যক্রম পরিচালনা, সম্প্রসারণ এবং মানসম্মত অনুষ্ঠান নির্মাণে ঢাকা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “ফ্ল্যাশ টিভি অতি দ্রুত কৃষি সহ নানাবিধ সংবাদভিত্তিক ও সমসাময়িক অনুষ্ঠানমালা নিয়ে সম্প্রচারে আসতে যাচ্ছে। কৃষকের মান উন্নয়নের  লক্ষ্যে কৃষিভিত্তিক প্রচার,বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও জনস্বার্থকে প্রাধান্য দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”এ বিষয়ে ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেন, “দেশে কিংবা দেশের বাইরে ফ্ল্যাশ টিভির কার্যক্রম পরিচালনায় আমরা সার্বিক সহযোগিতা করব। গণমাধ্যমের বিকাশ, স্বাধীন সাংবাদিকতা এবং পেশাদারিত্ব বজায় রাখতে আমরা সবসময় ইতিবাচক ভূমিকা রাখতে প্রস্তুত।”সভায় উপস্থিত ছিলেন চ্যানেলটি চেয়ারম্যান হাজী মোহাম্মদ আমিন ও অন্যান্য নেতৃবৃন্দ গণমাধ্যমের মানোন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতার প্রসারে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর