সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী

ঢাকা জেলার আশুলিয়ায় নির্জন স্থান থেকে ইউপি সদস্যের ভাইয়ের লাশ উদ্ধার।

মীর জেসান হোসেন তৃপ্তী : / ৯৫ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় রুবেল মন্ডল (৩৫) নামের এক ব্যক্তিকে দিনে দুপুরে হত্যার করেছে দুর্বৃত্তরা। এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ মে) দুপুরে আশুলিয়ায় পাড়াগ্রামের দেউনের নির্জন স্থান থেকে ইউপি সদস্যের ভাইয়ের লাশ উদ্ধার করা হয়। নিহত রুবেল মন্ডল আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিন পাড়া এলাকার মোঃ নায়েব আলী মন্ডলের ছেলে। তিনি আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমীন মন্ডলের ভাই।পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে আশুলিয়ার পাড়াগ্রামের দেউনের একটি নির্জন স্থানে রুবেল মন্ডলের রক্তাক্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শুরু করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে দুই এক ঘন্টা আগে হত্যা করা হয়েছে।স্থানীয়রা জানান, রুবেল মন্ডল সকালেও এলাকায় ঘোরাফেরা করেন। সকালের পর থেকে তাকে আর এলাকায় দেখা যায় নি। দুপুরে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। তবে কি কারনে তাকে হত্যা করা হতে পারে তার কোন তথ্য পাওয়া যায় নি।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল চলছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। একই সাথে হত্যার কারন ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর