বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ি গ্রেফতার

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ২৫৮ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার ঠাকুরগাঁও জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, জেলা পুলিশের পক্ষ থেকে গত ২৪ ঘন্টায় ৩৬পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ১০৫ গ্রাম গাঁজা ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। ঠাকুরগাঁও সদর থানা পুলিশ সদর উপজেলার নতুন গড়েয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই গড়েয়া চোঙ্গাখাতা শাহাপাড়া গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে মোঃ জাহিদ আলম (১৯) কে ২২ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। অন্যদিকে পীরগঞ্জ পৌরসভার মিত্রবাটি ভাই ভাই ক্রোকারিজের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পীরগঞ্জ উপজেলার চোপড়া গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে মো: নূরনবী (৩০) কে ১৪ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ গ্রেফতরা করা হয়।এছাড়াও রানীশংকৈল থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার বাচোর আমজুয়ান আবাত্তাকীয় মাদ্রাসা মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই গ্রামের মো: আব্দুল হকের ছেলে মো: রিপন বাপ্পী (২৪) কে ১০৫ গ্রাম শুকনো গাঁজা ও মাদক বিক্রির ৩ হাজার ৪৩০টাকাসহ গ্রেফতার করা হয়। অপরদিকে হরিপুর উপজেলার বকুয়া বহরমপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার সিংহাড়ি গ্রামের মো: আজহারুল ইসলামের ছেলে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মো: রায়হান (১৬) কে ১২ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করা হয়। এ সময় ওই গ্রামের মো: আব্দুল বাসেদের ছেলে মো: আলী আকবর ভুট্ট্রা (৩৫) পালিয়ে যায়। বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত ৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর