বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে ৮ মাদক ব্যবসায়ি গ্রেফতার : মাদক উদ্ধার

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ২৯০ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ৮ জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, জেলা পুলিশের পক্ষ থেকে গত ২৪ ঘন্টায় ১১০ বোতল ফেনসিডিল, ৭২পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট ও ১১০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ৮ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও ৭টি ওয়ারেন্ট নিস্পত্তি করা হয়। পুলিশ জানায়, সদর থানা পুলিশের অভিযানে সদর উপজেলার নারগুন ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পার্শ্ববর্তী এলাকার মো: দবিরুল ইসলামের ছেলে মো: জীবন ইসলাম (২৪) কে ২৪ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। একই সাথে সদর থানা পুলিশ সদর উপজেলার জগন্নাথপুর গৌরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই গামের মো: সাইদুল ইসলামের ছেলে মো: রাকিব ইসলাম (২৪) কে ৩৫ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ গ্রেফতার করে। অপরদিকে বালিয়াডাঙ্গী থানা পুলিশ উপজেলার ধনতলা ইউনিয়নের চানপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ওই গ্রামের মো: ফজির উদ্দিনের ছেলে মো: আবু জাফর ওরফে সাদ্দাম (৩২) কে ১শ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। একই সাথে একই ইউনিয়নের কাচনাপাড়া গ্রামে অভিযান পরিচালনাকালে ২০ বোতল ফেনসিডিলসহ ধনতলা গ্রামের সমির উদ্দিনের ছেলে মো: মসিরুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করা হয়। পীরগঞ্জ থানা পুলিশ উপজেলার রঘুনাথপুর কলেজ বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার জগথা গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে মো: আরিফুল ইসলাম বুলেট (৩৫) কে ১৩ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ গ্রেফতার করে। রুহিয়া থানা পুলিশ ঢোলারহাট ইউনয়নের মাধবপুর এলাকায় অভিযানে রুহিয়া থানার হাচিপ আলীর ছেলে মো: বিপ্লব আলী (২৩) ও অত্র থানার মধুপুর গ্রামের মো: শহিদুল ইসলামের ছেলে মো: শাহিন (২০) কে ১১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।এছাড়াও গত ২৪ ঘন্টায় সদর থানায় ৩টি, পীরগঞ্জ থানায় ১টি, রানীশংকৈল থানায়-১টি, হরিপুর থানায় ১টি ও রুহিয়া থানায় ১টিসহ মোট ৭টি ওয়ারেন্ট নিস্পত্তি করা হয়। বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত ৮ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর