বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে কয়েকদিনের বৃষ্টিতে নিম্মাঞ্চল প্লাবিতঃ রাস্তা ভাঙ্গায় দুর্ভোগ

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ২৪৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

কয়েকদিনের টানা বর্ষনের ফলে ঠাকুরগাঁওয়ের নিম্মাঞ্চল প্লাবিত হয়। এতে বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে সেখানকার বাসিন্দাদের ঘরে পানি প্রবেশ করেছে। শনিবার বিকেলে পৌর শহরের ডিসি বস্তি, এসিল্যান্ড পাড়াসহ আশ পাশের নিচু এলাকাগুলো ঘুরে এমনই চিত্র চোখে পরে। সরেজমিনে দেখা যায় ডিসি বস্তির অনেকের বাড়িতে পানি ঢুকে পরেছে। আর কয়েক ঘন্টা বৃষ্টি হলে এসিল্যান্ড পাড়াসহ আরও বেশকিছু এলাকার বাড়ি গুলোতে পানি প্রবেশ করবে। এর মধ্যে বৃষ্টির পানিতে এসিল্যান্ড পাড়ার প্রবেশের রাস্তাটির একাংশ ভেঙ্গে পরেছে। ওই রাস্তা দিয়ে শুধু হেটে মানুষজন চলাচল করলেও রিক্সা-ভ্যান বা অন্যান্য কোন যানবাহন চলাচল করতে পারছে না। ফলে ভোগান্তিতে এসিল্যান্ড পাড়ার মানুষজন। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কয়েকদিনের টানা বর্ষনের ফলে নদীর পানি বাড়তে শুরু করেছে। আর রাস্তার দক্ষিণ পাশের এলাকার সমস্ত পানি ওই রাস্তাটির নিচে স্থাপিত ২টি পাইপ দিয়ে টাঙ্গন নদীতে পরে থাকে। কিন্তু পানি বাড়ার কারনে রাস্তাটির একপাশে কিছুটা ভেঙ্গে গেছে। ধীরে ধীরে ভাঙ্গন বাড়তে থাকলে রাস্তাটি দিয়ে চলাচল বন্ধ হয়ে যাবে বলে এলাকাবাসী দুশ্চিন্তায় পরেছেন। এসিল্যান্ড পাড়ার কয়েকজন বাসিন্দার সাথে কথা হলে তারা বলেন, শুক্রবার সারাদিন বৃষ্টি হয়েছে। শনিবারও বিকেল অবধি বৃষ্টির ফলে নদীর পানি বেড়েছে। পাশের একটি রাস্তা দিয়ে চলাচল করা গেলেও প্রধান এ রাস্তাটি সম্পুর্ন ভেঙ্গে গেলে এই গ্রামের মানুষদের চলাচলে ভোগান্তি বাড়বে। বিষয়টি জানার পর ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বন্যা ও প্যানেল মেয়র মো: আব্দুল কাইয়ুম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রাস্তাটির একাংশ ভেঙ্গে গেছে। এটি যেহেতু সিএমবির প্রজেক্ট। তাদের পক্ষ থেকে প্রকৌশলীগণ এসে ভাঙ্গনের বিষয়টি দেখে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। তবে তারা যদি পদক্ষেপ না গ্রহন করে তাহলে পৌরসভার পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর