মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক-৩

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ১৪২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বুজরুক বালুর চর নামক স্থান থেকে মাদকদ্রব্যসহ ৩ ব্যবসায়িকে আটক করে বিজিবি। সোমবার ৫০ বিজিবির অধীনস্থ বুজরুক বিওপির টহলদল তাদের দায়িত্বপুর্ন এলাকায় উল্লেখিত ৩ জনকে মাদকদ্রব্য ও ২টি মটরসইকেলসহ আটক করে বলে জানা যায়। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ওই দিন দুপুরে বুজরুক বিওপির টহলদল দায়িত্বপুর্ন এলাকার সীমান্ত মেইন পিলার ৩৬২ হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হরিপুর উপজেলার বুজরুক বালুর চর নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৭০ বোতল ফেনসিডিল ও ২টি মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন হরিপুর উপজেলার চৌরাঙ্গী বাজারের আমানুল্লাহর ছেলে মো: হোসেন আলী (৪২), একই উপজেলার বীরগর গ্রামের মো: সাইফুদ্দিনের ছেলে মো: এনামুল (৪০) ও একই উপজেলার পাহাড়গাঁও গ্রামের মো: জেনারুলের ছেলে মো: মনসুর আলী (৩৫)। পরবর্তিতে আটককৃতদের মাদকদ্রব্য ও মটরসাইকেলসহ হরিপুর থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর