মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগে আব্বাস মৃধা সহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা।

কলাপাড়া প্রতিনিধিঃ / ৩৩২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

পটুয়াখালীতে জোরপূর্বক জমি দখলের চেষ্টার ঘটনায় অভিযুক্ত আব্বাস মৃধা সহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।ভুক্তভোগী আবদুল মতিন মৃধা বাদী হয়ে আব্বাস মৃধা, মোঃ ফরিদ মৃধা, মোঃ ফারুক মৃধা কে আসামি করে মোকাম বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত পটুয়াখালী “ক” অঞ্চল মামলা দায়ের করেন। মামলার নং-৩৪৭/২০২৪।আবদুল মতিন মৃধা মামলায় উল্লেখ করে বলেন, গায়ের জোর অপরের জায়গা জমি অবৈধ ভাবে ‘দখল করে নেওয়া নেশা ও পেশা। পটুয়াখালী সদর উপজেলাধীন জে এল নং-৮৬ মৌজা-কেশবপুর, এস, এ খতিয়ান নং ৮৩৯যাহার দাগ ৩৩৪০ জমির পরিমান ২.১৪ শতাংশ। অত্র দাগ খতিয়ানে আমরা ১.০৭ শতাংশের মালিক কিন্তু জোরপূর্বক জমির উত্তর পার্শ দিয়ে ০.০২ (দুই) শতাংশ জমি দখল করতে এবং গাছপালা দাবী করে দখলের চেষ্টা চালাচ্ছে আব্বাস মৃধা, মোঃ ফরিদ মৃধা, মোঃ ফারুক মৃধা। তারা গায়ের জোরে ইচ্ছামত জমি ভোগ দখল করতে চায়। উল্লেখিত দাগের উত্তর সীমানায় অর্থাৎ পুকুরের দক্ষিন পারার সাথে কিছু জমিতে প্রাকৃতিক ভাবে তালগাছ, তুলাগাছ, পূর্ব থেকেই ছিল, যা জোরপূর্বক দাবী করে।তিনি আরো বলেন, গত ১৮ জুন মঙ্গলবার আমি আমার বসত বাড়ীর লাগ দক্ষিন পার্শ্বের পুকুরের দক্ষিন পাড়ে দাড়িয়ে কথা বলা কালীন সময় সকল তারা একত্রিত ভাবে উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ দিতে দিতে আমার দিকে এগিয়ে এসে, আমি তাদের কু-উদ্দেশ্য বুঝতে পেয়ে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন আসে আমাকে প্রাণে রক্ষা করে। এ সময় আমার সম্পত্তি জোর করে ভোগ দখল করবে। আমার বসত ঘর চুরি ডাকাতি করাইবে। পুকুরের মাছ বিষ দিয়ে মরে ফেলবে, আমাকে ও আমার পরিবার পরিজনের নামে মিথ্যা মামলা দিবে। পথে ঘাটে অপমান অপদস্ত করবে। এই বলে তারা উত্তেজিত ভাবে চলে যায়। ২য় পক্ষ দ্বারা ভবিষ্যতে গুরুতর শান্তিভঙ্গের আশংকা বিদ্যমান। আমি এই বিচার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর