বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জামালপুরের ইসলামপুরে মোটরসাইকেলচাপায় শতবর্ষী নারী নিহত

কামরুজ্জামান কানু জামালপুর প্রতিনিধি : / ২৪৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

জামালপুরের ইসলামপুরে মোটরসাইকেল চাপায় আজিরন বেওয়া (১০৫) নামে এক নারী নিহত হয়েছেন। ৯- জুলাই সকালে উপজেলার পার্থশী ইউনিয়নের ঢেংগাড়গড় শিমুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিরন বেওয়া ওই এলাকার মরহুম জবেদ আলীর স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একই এলাকার সাদা মিয়ার ছেলে রাজু (১৭) আজিরন বেওয়াকে মোটরসাইকেল চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সালাউদ্দিন বলেন, ‘অবস্থার অবনতি দেখে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।’নিহতের নাতি নজরুল বলেন, ‘রাজু একটা নেশাখোর ছেলে। সে বেপরোয়া গাড়ি চালিয়ে আমার দাদিকে মেরে ফেলেছে। নিহতের ছেলে ভেদু খান বলেন, ‘আমার মায়ের বয়স হয়েছে। মোটরসাইকেলচাপায় মা মারা গেছে। যেহেতু তার বয়স হয়েছে, তাই আমাদের কোনো অভিযোগ নেই। তবে ঘটনার পর থেকে ঘাতক মোটরসাইকেল চালক রাজু পলাতক রয়েছেন, স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করেছে বলে জানা গেছে। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর