আদর্শ মানুষ হতে চাই, আদর্শ শিক্ষা, সেই শিক্ষাদানের লক্ষ্যেই আমাদের পথ চলা। এই শ্লোগান কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায আল আকসা মডেল মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার সকালে মাদরাসার হল রুমে আয়োজিত অভিভাবক ও মতবিনিময় সমাবেশ মাদরাসার অধ্যক্ষ ওয়াহেদুজ্জামান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শীট মীরগঞ্জ ফাজিল মাদরাসার প্রভাষক ইসমাইল হোসেন, সভায় বক্তব্য রাখেন মাদরাসার পরিচালক অধ্যাপক মমিনুর রহমান,প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ হাসিনুর রহমান, শিক্ষক নুরে আলম সিদ্দিক,মুশফেকুর রহমান,মাওলানা একরামুল হক,প্রমুখ। সহ অভিভাবক বৃন্দ। সভায় প্রতিষ্ঠান পরিচালনা ও শিক্ষা কার্যক্রম পরিচালনা সহ বিভিন্ন বিষয়ে মতামত প্রদান ও সিদ্ধান্ত করা হয়।