শুক্রবার, ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা এলাকায়, রাস্তাঘাটে চলাফেরা করার সময় হঠাৎই মোবাইল ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে যুবকদের দল, সারা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়েই এই ধরনের ঘটনা প্রায় কানে আসে।
এবার সেই মোবাইল ছিনতাইকারীদের হাতেনাতে ধরল জনগণ, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে, পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত সরিষা এলাকায়।
মোবাইল ছিনতাই এর ঘটনায় দুই ব্যক্তিকে আটক করলো বেলদা থানার পুলিশ, স্থানীয় পুলিশ সূত্রে জানাগিয়েছে ,এদিন রাতে ফোনে কথা বলতে বলতে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে সরিষা এলাকায় মোটরবাইকে থাকা দুই ব্যক্তি তার মোবাইল ছিনতাই করবার চেষ্টা করে। এরপর ওই ব্যক্তি স্থানীয় লোকজনকে চিৎকার করে বিষয়টি জানালে , দুই ব্যক্তিকে ধরে স্থানীয় এলাকার মানুষজন। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। বেলদা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করে।
প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটায় এলাকার মানুষজন অতিষ্ঠ হয়ে পড়তেন, প্রায় মোবাইল চুরির ঘটনা উঠে আসে, এবং রাতের অন্ধকারে চুরির ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকায়, পুলিশ ওই দুই ব্যক্তিকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন, এবং এই চুরির ঘটনায় আরো কে কে যুক্ত রয়েছে ,এই ধরনের কাজের সাথে তাও জানার চেষ্টা করছেন।তবে আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সেই বিষয়ে এলাকার সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন বেলদা থানার পুলিশ।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস