মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

ছারছীনা দরবার শরীফের পীর ছাহেবের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের সৌজন্য সাক্ষাৎ

পিরোজপুর প্রতিনিধি : / ১৬৮ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।জানা যায় গত সোমবার (০২ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান নেছারাবাদ উপজেলায় সফরে আসেন। এসময় ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেবদের মাজার শরীফ জিয়ারত করার উদ্দেশ্যে দরবার শরীফে প্রবেশ করেন। জিয়ারাতের পর তিনি ও তার সফরসঙ্গীরা ছারছীনায় জোহর নামাজ আদায় করেন এবং বর্তমান গদ্দীনশীন পীর ছাহেব আলহাজ হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি মরহুম পীর বাহরে শরীয়ত, মুজাদ্দেদে যামান, কুতবুল আলম শাহ্ সূফী হযরত মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর বিভিন্ন অবদানের কথা স্মরণ করে স্মৃতিচারণ করেন।এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ¦ হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, নায়েবে আমীর আলহাজ¦ মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, মির্জা মোঃ শোয়াইবুর রহমান বেগ, অতিরিক্ত নাজেমে আ’লা মাওলানা মোঃ আলী আকবর, ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রূহুল আমিন আফসারী সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের সফরসঙ্গী বিভিন্ন নের্র্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর