শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ৪৮ ঘন্টা পর পুনরায় উৎপাদন পিরোজপুরে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটরদের অবহিতকরণ সভা সরকারি হাসপাতালে ‘রোস্টার ডিউটির’ মাধ্যমে সার্বক্ষণিক সেবা চালু করা প্রয়োজন : সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দ্রব্যমূল্য, লোডশেডিং ও তাপদাহে নাভিশ্বাস জনজীবন, বেড়েছে নিরাপত্তা শঙ্কা জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল সংক্রান্ত আইন মন্ত্রিসভায় অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক

ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রানির বাজারে  মুখ্যমন্ত্রী মমতা 

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ১৫২ টাইম ভিউ
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

বুধবার, পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা পরিস্থিতি দেখতে পৌঁছালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বন্যা পরিদর্শনের পর তিনি গাড়ি নিয়ে মেদিনীপুরের সার্কিট হাউস এর উদ্দেশ্যে রওনা দেন।তিনি জানান এটা ম্যানমেড বন্যা। বন্যা পরিস্থিতি নিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখেছেন এবং বানভাসি মানুষদের আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন এবং সাংবাদিকদের বলেন, এটি ম্যানমেড বন্যা, রাজ্যকে না জানিয়ে কেন্দ্র সরকার বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ডিভিসি র জল ছাড়ার অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী, তিনি বলেন বাংলাকে কতভাবে বঞ্চনা করবে। হুগলি পুরশুরার পরে ঘাটালে বন্যা পরিস্থিতি দেখতে হাঁটু জলে নেমে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী, তিনি জানান কেন্দ্র সরকারের কাছে ঘাটালের মাস্টার প্ল্যান পড়ে রয়েছে, সেটি না করায় রাজ্য সরকার সেটা নিজের হাতে নিয়েছে করার জন্য,

ডিভিসির জল বিপুল পরিমাণে ছাড়াই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা আজ বন্যা কবলিত, ঝাড়খণ্ডের জলে বাংলা প্লাবিত হচ্ছে , সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ডিভিসি থেকে, এত জল এর আগে ছাড়া হয়নি। পরিকল্পিতভাবে বাংলায় এই ম্যানমেড বন্যা করা হচ্ছে বলে জানান, আমি নিজে ডিভিসির সঙ্গে কথা বলেছি। এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা হয়েছে। আমি বন্যা দুর্গত মানুষদের সাথেও কথা বলেছি।

আগামীকাল যাব পাঁশকুড়াতে বন্যা পীড়িত মানুষদের কাছে, যে কোনো দরকারেই আমাদের সরকার তাদের পাশে আছে, আমি প্রশাসনকে এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি, বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী গাড়ি মেদিনীপুর সার্কিট হাউস এর উদ্দেশ্যে রওনা দেন, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি দেখছেন বলে বানভাসি মানুষদের আশ্বাস দেন।

এবং বন্যা পরিস্থিতির ফলে, এলাকার ডিজাস্টার দল তৈরি রেখেছেন , যাতে কোন রকম দুর্ঘটনা থেকে মানুষকে রক্ষা করা যায়, সব রকম ভাবে প্রশাসনিক স্তরে ব্যবস্থা রেখেছেন বান ভাসিদের জন্য। প্রশাসনের দিক থেকেও তা তৈরি রয়েছেন বলে জানা যায়।

বন্যার ফলে সমস্ত গ্রাম জলের তলায় শুধু তাই নয় ইলেকট্রিসিটি থেকে শুরু করে সমস্ত কিছু বিচ্ছিন্ন।, কোনরকমে অন্ধকারে দিন কাটাচ্ছেন, পানীয় জলেরেও অভাব।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর