বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের কাশিয়ানী জামাতার হাতে শশুর খুন।

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ / ১৭০ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামে জামাইয়ের হাতে শশুর কুদ্দুস শেখ (৬৫) নামে এক ব্যক্তি হত্যা হয়েছে।মঙ্গলবার ভোররাত ৫টা ২০মিনিটের দিকে রাজপাট ইউনিয়নের রাজপাট গ্রামের দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত কুদ্দুস শেখ একই গ্রামের মৃত আবুল হাসেম শেখের ছেলে।পরিবার সূত্রে জানা যায়, নিহত কুদ্দুস শেখ ভোররাতে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ী থেকে মসজিদের দিকে যাচ্ছিলেন।এ সময় বাড়ীর এলাকার একটু দূরে গেলেই আগে থেকে ওৎপেতে থাকা মেয়ের জামাই মোঃ রফিকুল ইসলাম (২৬) তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরিবার থেকে আরো জানান, যৌতুক চাওয়াকে কেন্দ্র করে, নারী নির্যাতন মামলা চলমান রয়েছে তারই জেরে এ ঘটনা ঘটিয়েছে জামাই রফিকুল সরদার। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিউদ্দিন খান হত্যা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর