রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে গুলশানের নিজ বাসভবনে প্রবেশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার সন্ধ্যার পর সাড়ে আট টায় তিনি হাসপাতাল থেকে বের হয়ে গুলশানের বাসভবনের উদ্দেশে রওনা হন এবং কিছুক্ষণ পর সেখানে পৌঁছান। তার আগমুহূর্তে বাসভবনের আশপাশে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।এর আগে একই দিনে পূর্বাচলের ৩শ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তারেক রহমান। অনুষ্ঠান শেষে তিনি সরাসরি মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান।খালেদা জিয়াকে দেখতে এর আগেই তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান হাসপাতালে উপস্থিত হন। তারা দুপুর ১২টা ৫৫ মিনিটে গুলশানের বাসভবনে পৌঁছান বলে জানা গেছে।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে তারেক রহমান বলেন, তিনি মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন—যার রহমতে তিনি দীর্ঘ সময় পর মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছেন।তারেক রহমানের গুলশানে প্রবেশকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ দেখা দিয়েছে। নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি ঘিরে কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে।