বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় ৩৩ ফিলিস্তিনি নিহত

ডেক্স রিপোর্ট : / ১৫৯ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পরও থেমে নেই ইসরাইলি বর্বরতা। বেসামরিক নাগরিকদের ওপর নিষ্ঠুর হামলা অব্যাহত রেখেছে দখলদার সেনারা। গাজার স্বাস্থ্য মন্ত্রাণলায় জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় উত্তর গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২১ জন নারী ছিলেন এবং ধ্বংসস্তূপ ও ভবনের নিচে আটকে পড়া অনেকের কারণে মোট মৃত্যুর সংখ্যা ৫০ হতে পারে। বোমা বিস্ফোরণে ৮৫ জনেরও বেশি লোক আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছে। শনিবার (১৯ অক্টােবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এতে আরো বলা হয়, জাবালিয়া ক্যাম্পের বেশ কয়েকটি বাড়িতে ইসরাইলি সেনাবাহিনী বোমাবর্ষণ করেছে।
এ ঘটনায় ইসরাইলি সেনাবাহিনী এখনো কোনো মন্তব্য করেনি। গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দােলন হামাস। এতে প্রায় ১২০০ ইসরাইলি মৃত্যু এবং একইসঙ্গে প্রায় ২৫০ জন জিম্মি করে নিয়ে আসে। পাল্টা জবাবে টানা ১ বছরের বেশি সময় ধরে ইসরাইল গাজা উপত্যকায় সামরিক অভিযান পরিচালনা করছে।গাজা উপত্যকায় চলমান ইসরাইলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৫০০। গাজা-ভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ শুক্রবার এক বিবৃতিতে এটি নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর