জাতীয়তাবাদী দল বিএনপি শোভনা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ জিয়াউর রহমানের পিতা শেখ আতিয়ার রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল মঙ্গলবার বিকাল চারটায় খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী,৩ ছেলে,২ মেয়ে,নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। ওই দিন এশা নামাজ বাদ শেখ গণি ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহŸায়ক শেখ সরোয়ার হোসেন,যুগ্ম আহŸায়ক শেখ হাফিজুর রহমান, মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, এ্যাডভোকেট মুনিমুর রহমান নয়ন,হাফেজ মতিয়ার রহমান,জামায়াত নেতা শেখ মোসলেম উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এদিকে বিএনপি নেতার পিতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বিবৃতি দিয়েছেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।এরা হলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আহম্মদ আলী ফকির, সম্পাদক শেখ আব্দুল গফফার, সাংগঠনিক সম্পাদক আনছার আলী মোল্লা, হাফিজুর বাগাতি, আঃ লতিফ সরদার হাদিউল মোল্লা, হুমায়ূন কবির,মঈন বাগাতি, নজরুল সরদার, মিজানুর রহমান মোল্যা, ফরিদুল শেখ, মহসিন আলী, জুয়েল শেখ, জাহিদুল গোলদার,জাহাতাপ সরদার, রবিউল খান, নজরুল শেখ,স্বপন মিস্ত্রী, সুজিত সরদার, কাশেম সানা, সরোয়ার গাজী, হাবিবুর শেখ,নারায়ন শিকদার, আইয়ূব গাজী, সিদ্দিক মোল্লা, সবুজ শেখ প্রমুখ।