ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়া সদর ইউনিয়নে ৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। ওয়ার্ড বিএনপির সভাপতি সুমন্ত মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহবায়ক শেখ ফরহাদ হোসেন, মতিয়ার রহমান বাচ্চু ও মোল্যা মশিউর রহমান। বক্তব্য দেন শাজাহান জমাদ্দার, শেখ আতিয়ার রহমান, শফিকুল ইসলাম খান, নজরুল ইসলাম হাওলাদার, তপন সাহা,গাজী আব্দুল আজিজ,মাষ্টার সেলিম হালদার, খান আবুল কালাম আজাদ, দেলোয়ার হোসেন, সরোয়ার মোড়ল, আরিফ শেখ, পারুল বেগম, জনাব আলী ঢালী,মনিরুজ্জামান সোহাগ, রফিকুল ইসলাম,এস এম সাকিব হাসান,সংকর বৈরাগী,প্রভাষ মন্ডল, অরুণ মন্ডল,অচিন্ত কুমার মন্ডল,বরুণ মন্ডল, প্রশান্ত জোদ্দার, দিলীপ মন্ডল, মাহাবুব মোড়ল প্রমূখ।

ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় খর্নিয়া ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড শাখার আয়োজনে সপ্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার খর্নিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ রবিউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব সরদার আঃ মালেক।বিশেষ অতিথির বক্তব্য দেন খর্নিয়া ইউনিযন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ দিদারুল হোসেন দিদার। সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জোয়ার্দারের সঞ্চালনায় বক্তব্যদেন শেখ শাহিনুর রহমান শাহিন, শেখ হুমাউন কবির, সরদার আবুল হোসেন, শেখ হজরত আলী, শেখ রেজোয়ান হোসেন, আঃ হালিম সরদার,শেখ আশরাফ হোসেন, আবুল কালাম বিশ্বাস, ফজলু মোড়ল,হানিফ জোয়ার্দার, লিটন ফকির প্রমূখ।