বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তের গুলিতে যুবক গুলিবিদ্ধের ঘটনায় থানায় মামলা

ডুমুরিয়া প্রতিনিধি : / ১২৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে নাঈম সানা (১৯) নামে এক যুবক গুলিবিদ্ধ হ‌ওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। আহত ওই যুবকের পিতা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে এ মামলাটি দায়ের করেন। তবে পুলিশ এখনও কোন ক্লু উদঘাটন করতে পারেনি।উল্লেখ্য, উপজেলার মৈখালি এলাকার খোশদেল সানার ছেলে নাঈম সানা (১৯) তার সহোদরকে নিয়ে ঘটনার দিন সন্ধ্যায় ধানিবুনিয়া কফি হাউজে ঘুরতে যান।এ সময় কফি পান শেষে মটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে শরাফপুর -কৈয়া সড়কের শরাফপুর বাজারের অদুরে শাহিনুর রহমানের অটো রাইস মিলের সামনে আসলে পিছন দিক থেকে ২টি দ্রুত গতিতে আসা মটরসাইকেল তার গতিরোধ করে এবং নঈম কে লক্ষ্য করে হত্যার উদ্দেশ্যে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। দুর্বৃত্তের ছোড়া গুলি তার মাজা ভেদ করে সে গুরুতর জখম হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ওই রাতেই খুমেক হাসপাতালে ভর্তি করে। এরপর তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনার গুলিবিদ্ধ ওই যুবকের পিতা খোশদেল সানা বাদি হয়ে অজ্ঞাত নামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ মাসুদ রানা বলেন, এ ঘটনায় মামলা হয়েছে আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর