বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি: / ২৯৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

খুলনা শহরের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে বৃহত্তর রাজশাহী সমিতির ২৩শে ডিসেম্বর ২০২৫ ইং তারিখে সাধারণ সভা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক মোঃ ইফতেখার আলী বাবু। সভার শুরুতেই তিনি উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে বলেন, বৃহত্তর রাজশাহী সমিতি শুধু একটি সামাজিক সংগঠন নয়, এটি রাজশাহী অঞ্চলের মানুষের ঐক্য, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। তিনি সংগঠনকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। সভায় সদস্য সচিব খন্দকার মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম সংগঠনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, সামাজিক উন্নয়ন, শিক্ষা সহায়তা ও মানবিক কর্মকাণ্ডে বৃহত্তর রাজশাহী সমিতি আগামী দিনে আরও কার্যকর ভূমিকা রাখবে।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমডি আব্দুল বারী, মোঃ ইরফান হাসান, এমডি মোহাম্মদ মাহমুদ হাসান, সাইফুল ইসলাম অ্যাডভোকেট, কামরুজ্জামান, এমডি ইজাজুল রহমান, এমডি সানাউল্লাহ, এমডি আব্দুল কাদের, এমডি মামুনুর রশিদ, ফারুক আহমেদ, এমডি ইসমাইল হোসেন ও এমডি আসাদুল হক।বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বৃহত্তর রাজশাহী সমিতি খুলনায় বসবাসরত রাজশাহী অঞ্চলের মানুষের মাঝে সামাজিক বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংগঠনের মাধ্যমে নতুন প্রজন্মকে সংস্কৃতি, শিক্ষা ও নৈতিকতার পথে এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা। পাশাপাশি সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।
সভায় আরো অনেকে সদস্য এবং সামাজিক কর্মীরা উপস্থিত ছিলেন, সভা শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং ঐক্য ও সহযোগিতার মাধ্যমে সমিতিকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর