বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান

খুলনায় কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন, জনগণের ধাওয়া

মীর রাজিবুল হাসান নাজমুল : / ১৮২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) আত্মগোপনে থাকা কাউন্সিলরদের পক্ষে মানববন্ধন করতে আসা লোকদের ধাওয়া দিয়েছে স্থানীয় জনগণ। মঙ্গলবার (১৫ অক্টোবর) নগর ভবনের সামনে কয়েকজন নারী-পুরুষ ‘নাগরিক সেবা বঞ্চিত হয়ে কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে’ মানববন্ধন করতে এলে এ ঘটনা ঘটে। জানা যায়, ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান মেয়রসহ খুলনা সিটি করপোরেশনের অধিকাংশ কাউন্সিলর। এরপর গত ২৬ সেপ্টেম্বর কাউন্সিলরদের পদ বিলুপ্ত ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সেই পরিপ্রেক্ষিতে ২ অক্টোবর ৩১টি ওয়ার্ডের কাউন্সিলরদের স্থলে কেসিসির ৩১ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। সেই কর্মকর্তারা নাগরিকত্ব, উত্তরাধিকার, চারিত্রিক, জন্ম ও মৃত্যু সনদসহ প্রয়োজনীয় প্রত্যয়নপত্র প্রদান এবং নাগরিক সেবা কার্যক্রম চলমান রাখেন। কিন্তু কর্মকর্তারা নাগরিক চাহিদা পূরণ করতে পারেন না, এই অভিযোগে মঙ্গলবার মানববন্ধন করতে আসেন কিছু মানুষ। অভিযোগ উঠেছে, এই মানববন্ধনের পেছনে হাত রয়েছে প্যানেল মেয়র-৩ অ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনুসহ সাবেক কিছু কাউন্সিলরের। এ সময় কয়েকজন কাউন্সিলরকে মানববন্ধনে সমন্বয় করতেও দেখা যায়। তারা কিছু নারী-পুরুষকে একত্রিত করে নগরভবনের সামনে মানববন্ধনের মাধ্যমে সহানুভূতি আদায়ের চেষ্টা করছিলেন। কিন্তু কিছু মানুষ তাদের ধাওয়া দিলে তারা যে যার মতো পালিয়ে যেতে বাধ্য হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কেসিসির সামনে জড়ো হওয়া নারী-পুরুষদের একত্রিত করে মানববন্ধনের প্রস্তুতি নিতে সহযোগিতা করেন ওই প্যানেল মেয়র। এর কিছুক্ষণ পরই প্রধান প্রকৌশলীর কক্ষে প্রবেশ করতে দেখা যায় ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়নাকে।  মানববন্ধনে জড়িত থাকার বিষয়ে ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজুল হাসান রাজুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি ওসব ফাও কাজের মধ্যে নেই। কারা করেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আছে কিছু কাউন্সিলর। ২৫ নম্বর ওয়ার্ডের আলী আকবর টিপু অথবা ৬ নম্বর ওয়ার্ডের শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স এগুলো জানেন বলেও জানান তিনি। এ বিষয়ে জানতে সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের আস্থাভাজন ও কেসিসির ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আকবর টিপুর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর