বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান

খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বিএনপি’র দোয়া ও আলোচনা সভা

পিরোজপুর প্রতিনিধি : / ১৪৩ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার উত্তর সুটিয়াকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুটিয়াকাঠী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ সাইফুল ইসলাম নিপু এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র সদস্য ও নেছারাবাদ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ ফকরুল আলম। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আবদুল্লাহ্ আল বেরুনী সৈকত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক বলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহিন আহম্মেদ, আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন নান্টু, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ এমাম আকন ও মোঃ রাজীব রায়হান প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তাদের নেতা কর্মীরা বিএনপি’র নেতাকর্মীদের বিভিন্নভাবে হামলা মামলা করে নির্যাতন করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর এইসব নির্যাতনকারীরা এলাকা ছেড়ে পালিয়েছে। তবে আইন হাতে তুলে না নিয়ে তাদেরকে কোথাও পেলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানান বক্তারা। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর