বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কেশবপুরে ১৫০ জন কৃষক পেল বিনামূল্যে তুলা বীজ ও কৃষি উপকরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: / ২৫৮ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

যশোরের কেশবপুরে তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে তুলা উন্নয়ন বোর্ড যশোর জোনের উদ্যোগে ১৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে তুলা বীজ, রাসায়নিক সার ও কীটনাশক দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মিলনায়তনে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে ওই কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার, যশোর জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা এস এম জাকির বিন আলম, উপজেলা কটন ইউনিট অফিসার শেখ কহিনূর ইসলাম, শিক্ষক মোল্যা আব্দুস সাত্তার, আওয়ামী লীগ নেতা কবির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে কেশবপুর উপজেলায় তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ১৫০ জন কৃষকের মাঝে ৮০০ গ্রাম করে হাইব্রিড তুলা বীজ, ২৬ কেজি ইউরিয়া, ৫০ কেজি পটাশ, ডিএপি ৫০ কেজি এবং বিভিন্ন ধরনের কীটনাশক দেওয়া হয়। কৃষকেরা বিনামূল্যে এসব কৃষি উপকরণ পেয়ে খুশি প্রকাশ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর