বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কেশবপুরে প্রতিমার গায়ের গহনা চুরির প্রতিবাদে মানব বন্ধন

এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি: / ২৮৮ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

যশোরের কেশবপুরে কালিবাড়ি সর্বজনীন কালি মন্দিরের প্রতিমার গায়ের স্বর্ণের গহনা চুরির প্রতিবাদে ও তা উদ্ধারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ মে রাতে শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত কালি মন্দিরের প্রতিমার গায়ের স্বর্ণের গহনা চুরি হয়। চুরির প্রায় ১মাস অতিবাহিত হলেও চুরি যাওয়া গহনা উদ্ধার না হওয়ায় ৭১ এর ঘাতক দালাল নির্মুল কমিটির উদ্যোগে (১ জুন) শনিবার বিকেলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৭১ এর ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি এ্যাড. আবুবক্কার সিদ্দিকীর সভাপতিত্বে ও সাংবাদিক দিলীপ মোদকের সঞ্চলনায় শহরের শহীদ দৌলত বিশ^াস চত্ত¡রে অনুষ্ঠিত মানবন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, অধ্যাপক আলা উদ্দিন আলা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, খেলাঘর আসরের সাধারণ স¤পাদক সৈয়দ আকমল আলী, প্রভাষক কানাইলাল ভট্রাচার্য্য, কেশবপুর সর্বজনীন কালি মন্দিরেরর সভাপতি কনক সেন, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ স¤পাদক মোতাহার হোসেন, ৭১ এর ঘাতক দালাল নির্মুল কমিটির সদস্য অনুক‚ল চন্দ্র মন্ডল, খেলাঘর আসরের সাধারণ স¤পাদক রবিউল আলম, পলাশ সিংহ, কেশবপুর কালিমন্দির কমিটির সদস্য কাত্তিক রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ স¤পাদক উৎপল দে, দলিত পরিষদের সুজন দাস, মাষ্টার স্বপন কুমার মন্ডল প্রমুখ। মানববন্ধনে বক্তারা কালি মন্দিরের প্রতিমার গায়ের চুরি হওয়া স্বর্ণের গহনা দ্রæত উদ্ধার ও এর সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর