মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কানাডাকে উড়িয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা

ডেক্স রিপোর্ট : / ২৪৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

কোপা আমেরিকার এবারের আসরে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলছে আর্জেন্টিনা। গ্রুপপর্বের বাঁধা পেরিয়ে নক-আউট রাউন্ডেও দুর্দান্ত পারফর্ম্যান্সের ধারা বজায় রেখেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। তারই ধারাবাহিকতায় আজ সেমিফাইনালে কানাডাকে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা। শেষ চারের লড়াইয়ে নেমে শুরুতেই বিশ্বচ্যাম্পিয়নরা এগিয়ে যায় জুলিয়ান আলভারেজের গোলে। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের দেখা পেয়েছেন মেসিও।অবশেষে মেসির পায়ে গোল, লম্বা সময় ধরে ছন্দে নেই এই ফুটবল যাদুকার। এর পেছনে বড় কারণ ছিল চোট। পুরোপুরি ফিট না থাকা মেসি চলতি কোপা আমেরিকাতেও ছিলেন নির্বিষ। অবশেষে সেমিফাইনালে এসে প্রথম জালের দেখা পেলেন আর্জেন্টাইন অধিনায়ক। তারই ধারাবাহিকতায় আজ সেমিফাইনালে কানাডাকে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা। কানাডার বিপক্ষে ২-০ গোলে জয় পেল আর্জেন্টিনা।

কানাডার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে জালের দেখা পেয়ে যান মেসি। এঞ্জো ফার্নান্দেজের পাসে হালকা করে পা ছুঁইয়ে দিয়ে চলতি কোপায় নিজের প্রথম গোলটি আদায় করে নেন মেসি। মেট লাইফ স্টেডিয়ামে ম্যাচের শুরুটা নিজেদের রঙে রঙিন করতে পারতো কানাডা। তবে পরপর দুটি সুযোগ পেয়ে দুটিই হারায় কানাডিয়ানরা। ঠিক এই সুযোগটা লুফে নিয়েছে আর্জেন্টিনা। নিজেদের গুছিয়ে নিয়ে পেয়ে গেছে জালের দেখা। জুলিয়ান আলভারেজের একমাত্র গোলে প্রথমার্ধে কানাডার বিপক্ষে এগিয়ে থাকে লিওনেল স্কালোনির দল। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেছেন মেসি।
কোপা আমেরিকার সেমিফাইনালে বাংলাদেশ সময় ভোরে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও কানাডা। যুক্তরাষ্ট্রের মেট লাইফ স্টেডিয়ামে ম্যাচটিতে কানাডার বিপক্ষে এই মুহূর্তে ২-০ গোলে এগয়ে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
পরিসংখ্যানে আর্জেন্টিনার ধারে কাছেও নেই কানাডা। তবুও সেমিফাইনাল বলে কথা। একটু এদিক-ওদিক হলেই হয়ে যেতে পারে বিপদ। এমন ম্যাচে সর্বোচ্চটা দেওয়ার মিশনেই মাঠে নেমেছে দুদল।তবে ম্যাচের শুরুর ১০ মিনিটে আর্জেন্টিনার চেয়ে বরং দাপট দেখিয়েছে কানাডাই। ম্যাচের প্রথম আক্রমণটাও আসে কানাডার পক্ষ থেকে। চতুর্থ মিনিটে প্রথম সুযোগ হাতছাড়া করে তারা। সপ্তম মিনিটে আরেকবার আক্রমণে কানাডা। এবারও আর্জেন্টিনার ডি বক্সের বামপাশ থেকে ভুল শটে সুযোগ হারায় কানাডিয়ানরা।
পাল্টা আক্রমণে ১২তম মিনিটে প্রথম সুযোগা সে আর্জেন্টিনার সামনে। মাঝমাঠ থেকে বল নিয়ে আক্রমণে যান ডি মারিয়া। প্রতিপক্ষের ডি বক্সের ডানপাশে গিয়ে তিনি বল বাড়ান লিওনেল মেসিকে। কিন্তু আর্জেন্টাইন অধিনায়কের পা পায়ের জোরালো শট গোলপোস্টের পাশ ঘেঁষে চলে যায় বাইরে।তবে হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ২২তম মিনিটেই দারুণ গোলে আর্জেন্টিনাকে লিড এনে দিয়েছেন আলভারেজ। যা কোপা আমেরিকায় এই তারকার দ্বিতীয় গোল।

এগিয়ে যাওয়ার পর আক্রমণে ধার বাড়ায় আর্জেন্টিনা। প্রথমার্ধে ৬০ ভাগ সময় বলের নিয়ন্ত্রণ রেখে ৮ বার আক্রমণে যায় লাতিন আমেরিকার দলটি। অন্যদিকে ৪০ ভাগ বলের নাগাল পাওয়া কানাডা আক্রমণে যায় চারবার।প্রথমার্ধের শেষ দিকে দুটি সহজ সুযোগ মিস করেন মেসি। প্রথমে ৪৩তম মিনিটে সতীর্থের বানিয়ে দেওয়া সুযোগে পা ছুঁইয়ে পারেননি ঠিকানায় পাঠাতে। তার নেওয়া শট গোলবারের বাম পাশ ঘেঁষে যায়। কয়েক মিনিট বাদে ডি মারিয়ার পাস থেকে আবারও ব্যর্থ শট নেন আর্জেন্টাইন অধিনায়ক। উল্টো প্রথমার্ধের ইনজুরি সময়ে কানাডার কাছে গোল খেতে বসেছিল আর্জেন্টাইনরা। এমি মার্টিনেজের পায়ের জাদুতে কোনোরকম রক্ষা মেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। শেষ পর্যন্ত ২-০ গোলে ম্যাচ শেষ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর