মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

কলাপাড়ার পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ / ৮২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

কলাপাড়া উপজেলার পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটি (এডহক)-এর সভাপতি ও সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি নাজমুল হোসেন বাদল মাতুব্বর। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র ভৌমিক।বক্তব্য রাখেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান শহীদ মাতুব্বর, বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন তালুকদার, নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি (অবঃ) সার্জেন্ট মোঃ সামসুল হক, পাখিমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জেল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, শিক্ষক মিলন চন্দ্র ভৌমিক, মোঃ ইদরীস ও সামান্তমন ভৌমিক।পরিচিতি সভার শুরুতে নবনির্বাচিত সভাপতি নাজমুল হোসেন বাদল মাতুব্বরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জহির ইসলাম, নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু সাইদ, ডিইএব কলাপাড়া উপজেলার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, কলাপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ইলিয়াস মাহমুদ, মোঃ নাইম গাজী, উপজেলা ছাত্রদলের ১ নম্বর সদস্য মোঃ জহিরুল ইসলাম, নবগঠিত কমিটির সদস্য মোঃ লোকমান গাজী, শিক্ষক মোঃ আবু সোলায়মান সজীব মাতুব্বর এবং নীলগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম প্রমুখ।পরিচিতি সভায় বক্তারা নবগঠিত কমিটির সাফল্য কামনা করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর