শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী তারেক রহমান দারাজের ‘মিষ্টি বক্স’ ঘিরে প্রতারণার অভিযোগ একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান

কলাপাড়ায় শিশু শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ / ২২২ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

কলাপাড়ায় মনির শরীফ (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রথম শ্রেনীতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে (৭) ধ’র্ষ’নের অভিযোগ উঠেছে। বর্তমানে ওই শিশু কলাপড়া হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই শিশুর মা তার মেয়ের বরাত দিয়ে জানায়, তার মেয়ে মিঠাগঞ্জ সাফাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করে। গত ৬ আগষ্ট সাফাখালী গ্রামের নিজ বাসা থেকে ওই শিশু দোকানে বিস্কুট কেনার জন্য রওয়ানা দেয়। এসময় প্রতিবেশী মনির রাস্তায় বসে ওই শিশুকে পিছন থেকে মুখ চেপে তার ঘরে নিয়ে যায়। পরে ওই শিশুর মুখ গামছা দিয়ে বেঁধে জোর পূর্বক ধ’র্ষ’ণ করে এবং বিষয়টি কাউকে জানালে মেরে খালে ফেলে দেওয়ার হুমকি দেয়। ঘটনার সময় মনিরের ঘরে কেউ ছিলোনা। বাড়িতে এসে ওই শিশুর ব্লাডিং শুরু হলে গ্রাম্য রাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এতে সুস্থ না হওয়ায় পরবর্তীতে কলাপাড়া হাসপাতালে দু’দফা চিকিৎসা দেওয়া হলে সেখানেও ব্লাডিং পুরোপুরি বন্ধ না হলে চিকিৎসকের সন্দেহ হয়। গতকাল রাতে ওই শিশুর মা শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে সে ধর্ষনের বিষয়টি খুলে বলে। এঘটনায় আদালতে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় ওই শিশুর পিতা। কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানায়, এঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর