বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কলাপাড়ায় ডাকাতি শেষে আশ্রয় নেওয়া বাড়ি থেকে ছয় ডাকাত গ্রেপ্তার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ / ১৪৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

ডাকাতি শেষে আশ্রয় নেওয়া বাড়ি থেকে ডাকাতদলের প্রধান রাহাত ফকির (২৭), মনির ডাকুয়া (২৭), সফিক গাজী (২৭), ছগির হাওলাদার (৩৩), রাকিবুল খান (২৭) ও আশ্রয়দাতা কাশেম মৃধাকে (৪৩) আটক করে কলাপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ভোরে এদেরকে গমইরতলা গ্রাম থেকে আটক করা হয়। এরা এখন কলাপাড়া থানায় রয়েছে। গ্রেপ্তার ডাকাতদল নেতা রাহাত ফকির বরগুনার আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল ফকিরের ছেলে। তার বিরেুদ্ধে আরও একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তার চার জনে বাড়ি আমতলী ও দুই জনের বাড়ি কলাপাড়ায়। এর আগে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের গুটাবাছা গ্রামে ব্যবসায়ী রাসেল হাওলাদারের বাড়িতে ডাকাতি করে ডাকাতদল। সোমবার দিবাগত মধ্য রাতে ৬-৭ জনের ডাকাতদল রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ডাকাতদল। ডাকাতরা গৃহকর্তা রাসেল হাওলাদার ও তার স্ত্রী নুপুরকে লোহার রড দিয়ে পিটিয়ে বেধড়ক মারধর করে হাত-পা বেধে লেপের নিচে আটকে রাখে। এরপর আলমিরাসহ বিভিন্ন মালামাল তছনছ করে নগদ এক লাখ ৫৮ হাজার টাকা প্রায় আড়াই লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। ডাকাতদল সবাই মুখোশ পরিহিত অবস্থায় ছিল। ডাকাতদল ডাকাতি শেষে একই গ্রামের কাশেম মৃধার বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এখবর গ্রামবাসী জানতে পেরে পুলিশে খবর দেয় । কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম এখবর নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর