মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

কলাপাড়ায় কেক কেটে কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ / ১২৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

কলাপাড়ায় জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১১ ডিসেম্বর) বিকাল ৪টায় কলাপাড়া বিএনপি কার্যালয়ে কলাপাড়া উপজেলা ও পৌর কৃষকদলের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুস সালাম তালুকদার’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার। আলোচনা সভার উদ্বোধক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার। পৌর কৃষক দলের আহবায়ক মো.জসিম মল্লিক এবং সদস্য সচিব মো.আনোয়ার হোসেন’র সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক হারুন-অর রশীদ, উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী ইয়াদুল ইসলাম তুষার ,ধানখালী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মেজবাহ উদ্দিন মুন্সী প্রমুখ। এসময় উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আনাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো.সোয়েবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো.ফাহিম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. তুহিন হোসাইনসহ উপজেলা ও পৌর কৃষক দলের সভাপতি ও সম্পাদকবৃন্দ। এ সময় দলে দলে উপজেলা এবং পৌর কৃষকদল নেতৃবৃন্দ এবং ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা কৃষক দলের সৃষ্টি করায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্যে হাজী হুমায়ুন সিকদার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এ দেশের কৃষকদের উন্নয়নে নিজে উপস্থিত হয়ে খাল খনন করেছিলেন। তিনি আরও বলেন, এ দেশের কৃষক তথা মানুষের ভাগ্যন্নোয়নের লক্ষ্যে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর