মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

কলকাতার নিউমার্কেট এলাকায় , রক্সি সিনেমার দুই দিকের ফুটপাথ থেকে হকার উচ্ছেদ,

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ২৮৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

মুখ্যমন্ত্রী নির্দেশ এবং নিউমার্কেট থানার উদ্যোগে, আজ সারা কলকাতায় চলছে হকার উচ্ছেদের কাজ। তেমনি বিকেল পাঁচটায় কলকাতা কর্পোরেশনের পাশে রক্সি সিনেমার ফুট পাট থেকে হকার উচ্ছেদ অভিযান এবং থানার তরফ থেকে পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, এই ফুটপাতে আর বসা যাবে না, যতক্ষণ না আমাদের কাছে অর্ডার আসে।

শুধু তাই নয় হকারদের সমস্ত মালপত্র থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে, এবং এই ফুটপাতে যে সকল জামা কাপড়ের দোকান ছিল শুধু সেগুলোই শুধু না , যে সকল খাবারের দোকান, ফুচকার দোকান ও পান বিড়ি সিগারেট ও জলের দোকান ছিল সেগুলিও বন্ধ করে দেওয়া হল, সমস্ত তুলেনিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং খাবারের দোকান থেকে গ্যাস সিলিন্ডার পর্যন্ত থানায় নিয়ে যাওয়া হয়েছে। কালকে থেকে আর বসা যাবে না।

ফুটপাতের এক দোকানদার, মোহাম্মদ আলম জানান, আমি ২৫ বছর ধরে ব্যবসা করছি।, আমার কাছে সমস্ত কাগজ রয়েছে। এইরকম কোন দিন হয়নি, আমাদেরকে এর আগে কর্পোরেশনের তরফ থেকে একটি করে হলুদ দাগ দেওয়া হয়েছিল মেপে, আমরা তার মধ্যেই ব্যবসা করছিলাম, আমি বাড়িতে খেতে গিয়েছিলাম ,আমাদেরকে কোন নোটিশ না দিয়ে হঠাৎ করে এই ধরনের উচ্ছেদ করলো, এই লাইনের মধ্যে ৩৫ টি দোকান ছিল, সমস্ত দোকান বন্ধ রাখার অর্ডার দিয়ে গেলেন, কিন্তু দোকানদার জানালেন ,এই দোকানের উপরে প্রায় 500 র বেশি ফ্যামিলি জীবন যাপন করে, যদি আমাদের বসতেত না দেয়া হয় ,আমাদের ফ্যামিলি কিভাবে চলবে,
তবে আজ আমরা কিছু বলবো না ,আগামী কাল আমরা এই নিয়ে যাব বলতে,শুধু দোকানের মাল নিয়ে যাননি, সঙ্গে প্রত্যেক দোকানে কর্মচারী এবং মালিক কে তুলে নিয়ে যাওয়া হয়েছে থানায়। নিউ মার্কেট   থানার ব্যবসায়ী সমিতির তরফ থেকে জানালেন, এই ফুটপাতের দোকানদাররা ইউনিয়নের সাথে যুক্ত এবং এই ইউনিয়ন টি চালায় মদন মিত্র মহাশয়, যিনি এই ইউনিয়ন এর প্রেসিডেন্ট, আমরা কালকে আলোচনায় বসবো। এবং করপোরেশনে গিয়ে কথা বলব।

দোকানদার দের যে সকল মাল থানায় নিয়ে যাওয়া হয়েছে, সেগুলি আপাতত লিস্ট করে রাখা থাকবে ,অর্ডার আসলে দেওয়া হবে বলে জানালেন, তবে রক্সি সিনেমার সামনের ফুটপাত সম্পূর্ণ ফাকা থাকবে।এই বিষয়ে নিউমার্কেট থানার সার্জেন্ট সৌরভ চক্রবর্তী কোনোরকম কিছু বলতে চাননি, তবে কোনরকম উশৃংখল বা ঝামেলার সৃষ্টি হয়নি। তবে আপাতত ব্যবসায়ীদের মাথায় হাত,

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস কলকাতা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর