বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এল আই সি অফ ইন্ডিয়ার উদ্যোগে, আদ্যাপীঠের, মেডিকেল ভবনের সংস্কার রুমে, ইউ এস জি মেশিনের শুভ উদ্বোধন

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ১০০ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

বুধবার , বিকেল পাঁচটায়, ডি ডি মন্ডল ঘাট রোডের সংযোগস্থলে, দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ ও আদ্যাপীর চারিটেবল ডিস পেনসারী মেডিকেল ভবনের সংস্কার রুমে, এল আই সি অফ ইন্ডিয়ার উদ্যোগে একটি নতুন ইউএসজি মেশিনের শুভ সূচনা হলো, যাহা দুস্থ রোগী ও মানুষের সেবায় কাজে লাগবে।

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই মেশিনটি শুভ সূচনা করেন, উপস্থিত ছিলেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ ও আদ্যাপীঠ চ্যারিটেবল ট্রাস্টের জেনারেল সেক্রেটারী মুরাল ভাই, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মেডিকেল বিবেক ভাই, এছাড়াও উপস্থিত ছিলেন এলআইসি অফ ইন্ডিয়া পূর্বাচল শাখা সম্মানিত জেনারেল ম্যানেজার সি জে এস টোলিয়া, সিনিয়র ডিভিশনাল ম্যানেজার কে এস ডিও শ্রী এ কে দাস, ডিভিশনাল ম্যানেজার সিসি পূর্বাচল শ্রী এস কে দে সহ অন্যান্যরা।

উদ্বোধনের পর উপস্থিত সমস্ত অতিথিবৃন্দকে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন।

স্বনামধন্য কবিরাজ শ্রী অন্নদা ঠাকুরের মাধ্যমে শ্রীরামকৃষ্ণ দেবের নির্দেশে, সমাজের দরিদ্র দুস্থ মানুষদের চিকিৎসার জন্য, আদ্যাপীঠ ডিসপেনসারির মাধ্যমে বিভিন্ন রোগ পরীক্ষা নির্ণয় করে থাকেন। অতি স্বল্প খরচে। ডাক্তারদের কাছে অল্প ফ্রিতে। কিন্তু ১৩ বছরের পুরানো ইউএসজি মেশিনটি ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়ায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছিল, তাই তাহারা বিভিন্ন সংস্থার কাছে অনুদানের হাত বাড়ান, কোনরকম ফল প্রশু হয়নি, চিকিৎসা ও পরীক্ষা প্রায় বন্ধ হয়ে যাওয়ার মত।

তাহারা বলেন অতি অল্প খরচে আমরা পরীক্ষা ,চিকিৎসা এবং বিনা পয়সায় ওষুধের ব্যবস্থা করে থাকি, কারণ ট্রাস্টের নিজস্ব কোন আয় নায়, কেবল ভক্ত এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অনুদানে চলে এটি। তাই আমরা নতুন ইউ এস জি মেশিনের দ্বারা চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি, অনুদানের হাত যদি কেউ বাড়িয়ে দেয়।

অবশেষে এল আই সি অফ ইন্ডিয়ার উদ্যোগে, ২৮ লক্ষ টাকা ব্যয়ে আমাদের এই নতুন ইউএসজি মেশিনটি দান করেন, আজ যার শুভ সূচনা হলো, আমরা ধন্যবাদ জানাবো সকল এলআইসির কর্তৃপক্ষকে, দুস্থ ও দরিদ্র মানুষের পরিষেবার জন্য তাহারা যেভাবে এগিয়ে এসেছেন, সাহায্যের হাত বাড়িয়েছেন,

যে মেশিনটির মাধ্যমে দরিদ্র ও অভাবী মানুষের সেবায় লাগবে যৎসামান্য খরচে,
এই মেশিনটির মাধ্যমে, ইসিজি, এক্সরে, প্যাথলজি সহ রক্ত পরীক্ষা, ফিজিওথেরাপি, দাঁতের চিকিৎসা, দাঁত বাঁধানো, অর্থোপেডিক ,নার্ভ, হার্ট ,চোখ শিশু , স্ত্রীরোগ ছাড়াও অন্যান্য চিকিৎসার পরিষেবা পাবেন। চারিটেবিল টাস্ট সবার সেবায়, সবার পাশে থাকেন।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর