মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

একজন জেল খাটা আসামি কে এই ‘ভোলে বাবা’

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ৩৪৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

ভারতের উত্তর প্রদেশে সৎসঙ্গ নামক একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ১২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার বিকালে উত্তর প্রদেশের হাথরস জেলায় এ দুর্ঘটনা ঘটে। ধর্মীয় অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন ‘ভোলে বাবা’ নামে এক ধর্মগুরু।ঘটনার পর থেকে আর পাওয়া যাচ্ছে না তাকে। পুলিশ জানিয়েছে, ভোলে বাবা নামে পরিচিত নারায়ণ সাকার হরির আসল নাম সুরজ পাল জাটভ। জাটভ উত্তর প্রদেশ পুলিশের কনস্টেবল ছিলেন। ১৮টি থানায় কাজ করেছেন তিনি।২৮ বছর আগে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে। এ জন্য বরখাস্ত হন তিনি। ইটাওয়া জেলার সিনিয়র পুলিশ সুপার সঞ্জয় কুমার বিবিসিকে জানিয়েছেন, ওই যৌন নির্যাতনের ঘটনায় বেশ লম্বা সময় জেলে ছিলেন সুরজ পাল জাটভ। কারাগার থেকে বেরিয়ে এসে ‘বাবা’র রূপ ধরেন তিনি।কিছুদিন পরে তিনি দাবি করতে থাকেন যে, সরাসরি ঈশ্বরের সঙ্গে কথা হয় তার। এ সময় থেকেই নিজেকে ভোলে বাবা হিসেবে তুলে ধরতে থাকেন জাটভ। বাড়তে থাকে ভক্তের সংখ্যাও। এখন হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, রাজস্থান, দিল্লিসহ গোটা ভারতে অসংখ্য ভক্ত ছড়িয়ে রয়েছে স্বঘোষিত এ ধর্মগুরুর।যেই ভোলে বাবার পায়ের ধুলো নিতে গিয়ে হাথরাসে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৩০ জনের সেই ভোলে বাবার বিরুদ্ধে রয়েছে যৌন নির্য়াতনের অভিযোগ। আগরা, এটওয়া, রাজস্থান সহ একাধিক জায়গায় অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জেলও খেটেছেন। কিন্তু তারপরও বিনা বাধায় নিজেকে ধর্মগুরু বলে দাবি করে গিয়েছেন। বাহাদুর নগরের সুরাজ পালের বিরুদ্ধে প্রথম যৌন নির্যাতনের অভিযোগ দায়ের হয় ১৯৭৭ সালে। সেই মামলায় জেল হয় তার। তারপর জেল থেকে বেরিয়ে নিজেকে পরিচয় দেয় ‘সাকার বিশ্ব হরি বাবা’ নামে। নিজের গ্রামে আশ্রমও খোলেন। সেখান থেকেই শুরু তার এই ধর্মগুরু হয়ে ওঠার গল্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর