বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আশুলিয়ায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

আওরঙ্গজেব কামাল : / ২২৮ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

ঢাকা জেলার সাভার উপজেলার  আশুলিয়ার জিরাবো এলাকায় মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে পোশাক শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ জন।  মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জিরাবো এলাকায় মাস্কট গার্মেন্টসের সামনে দিকে এ ঘটনা ঘটে।নিহত শ্রমিকের নাম রোকেয়া বেগম (৩৫)। তিনি মাস্কট গার্মেন্টসের সহকারী সেলাই মেশিন অপারেটর পদে ফিনিশিং শাখায় চাকরি করতেন। তার বাড়ি গাইবান্ধা জেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম। প্রত্যক্ষদর্শীরা ও শ্রমিকরা জানান, সকালে মাস্কট পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে কারখানার বন্ধ থাকার নোটিশ দেখে ক্ষুব্ধ হয়। এসময় শ্রমিকরা উত্তেজিত হয়ে পাশের সাউদার্ন গার্মেন্টস ও রেডিয়েন্স নামে দুটি পোশাক কারখানায় ইট পাটকেল ছোঁড়েন। ওই দুটি পোশাক কারখানার শ্রমিকরা বাইরে বেরিয়ে এসে পাল্টা ইটপাটকেল ছুঁড়লে ত্রিমুখী সংঘর্ষের মধ্যে পড়ে গুরুতর আহত হন রোকেয়া বেগম নামের এক শ্রমিক।আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে ৩০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।এ ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা শিল্প এলাকায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর