আশাশুনির নাকতাড়ায় ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসির দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় ইউনিয়নের নাকতাড়া-কালিবাড়ি বাজার চত্বরে ইউনিয়ন বিএনপির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান। ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক আল আমিন ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান শেখ সিরাজুল ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য আবুল হাসান হাদী, জেলা যুবদলের সমন্বয়ক সাবেক কমিশনার আইনুল ইসলাম নান্টা, জজ কোর্টের নবমনোনীত জিপি অসীম কুমার মন্ডল, সাতক্ষীরা সদর বিএনপির আহবায়ক আবুল হাসান হাদী, জেলা কৃষকদলের সভাপতি আহছানুল কাদির স্বপন, স্বেচ্ছাসেবক দল সাধারন সম্পাদক আসাদুজ্জামান খোকন, যুগ্ম সম্পাদক রুহুল আমিন পাড়, জেলা ছাত্রদল আহবায়ক শরিফুজ্জামান সাদী, মমতাজুল ইসলাম চন্দন, আশাশুনি উপজেলা বিএনপি আহবায়ক আসিফুর রহমান তুহিন, সদর বিএনপির সম্পাদক প্রভাষক আতাউর রহমান, আশাশুনি বিএনপি সদস্য সচিব জাকির হোসেন, পৌর বিএনপি সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, আশাশুনি বিএনপি সিনিয়র যুগ্ম-আহবায়ক শাহরিয়ার জামান, যুগ্ম আহবায়ক খায়রুল আহসান, নবমনোনীত এপিপি এড. গোলাম গনি দুদু, যুগ্ম-আহবায়ক খালিদুজ্জামান টিপু, যুবদল আহবায়ক শরিফুল আহসান টোকন, স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ হাবিল, উপজেলা মহিলা দলের সভাপতি কামরুন্নাহার কচি, কৃষক দল কেন্দ্রীয় সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিনু, আশাশুনি সদর বিএনপির আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল, জিয়া পরিষদের সম্পাদক সাংবাদিক জিএম আল ফারুক, শ্রীউলা ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, শ্রীউলা যুবদল যুগ্ম-আহবায়ক দীন মোহাম্মদ প্রমুখ। প্রধান অতিথি শেখ তরিকুল হাসান বিগত ১৫ বছরে এবং ৫ আগষ্ট আন্দোলনের সময় শহীদ ও পঙ্গুত্ববরণকারীদের প্রতি শ্রদ্ধা এবং সুস্থতা কামনা করে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার বহু মায়ের বুক খালি করেছে। আ’লীগের দুঃশাসনের কথা বলে শেষ করা যাবেনা। আজ তাদের দুঃশাসন শেষ হয়েছে। পুলিশের নির্যাতন ছিল সীমাহীন। আজ আর নির্যাতন নেই। কারান্তরে নির্যাতন ছিল নির্মম। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারান্তরিত করে রেখেছিল। সুচিকিৎসার সুযোগ দেয়নি। আজকে আমার নেত্রী অসুস্থ থাকলেও দেশের মাটিতে বসবাস করছেন। আর খুনি হাসিনা দুপুরের খাবার না খেয়ে বিদেশে পালিয়েছে। তার দাফন দেশের মাটিতে হবে কিনা কেইবা জানে। তিনি সকলকে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশকে শান্তিময় করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথি জিপি এড. অসীম কুমার মন্ডল বলেন, বিশ্ব ইতিহাসে একই মামলায় সর্বোচ্চ ৭০ বছর সাজাপ্রাপ্ত ব্যক্তি হাবিবুল ইসলাম হাবিব আর সর্বোচ্চ মামলার আসামী শেখ তারিকুল হাসান। তিনি বলেন, আওয়ামীলীগ দেশের হিন্দুর সংখ্যা শতকরা ১৫ থেকে নামিয়ে শতকরা ৮ এ নামিয়েছে। অতএব, বিএনপি একটি অসাম্প্রদায়িক দল।