বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আশাশুনির খাজরা হাকিমিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের অপসারনের দাবীতে মানববন্ধন

আশাশুনি প্রতিনিধি : / ১৪৮ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

আশাশুনির খাজরা হাকিমিয়া দাখিল মাদ্রাসার অবৈধভাবে দীর্ঘদিন ভারপ্রাপ্ত সুপারের পদ থেকে অপসারনের দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের সামনে মেইন সড়কে খাজরা হাকিমিয়া দাখিল মাদ্রাসার অভিভাবক সদস্য, অভিভাবক ও সচেতন এলাকাবাসির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম মোড়লের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, অভিভাবক সদস্য মুস্তাফিজুর রহমান সানা, ইউপি সদস্য রবিউল ইসলাম ও ইয়াকুব আলী, দাতা মইনুল ইসলাম মোড়ল, অভিভাবক ছাইফল ইসলাম, আমিরুল ইসলাম গাজী, বাবুল গাজী প্রমূখ। বক্তাগন বলেন, খাজরা হাকিমিয়া দাখিল মাদ্রাসায় অবৈধভাবে দীর্ঘদিন ভারপ্রাপ্ত সুপার হিসেবে পদ আকড়ে রেখেছেন মাদ্রাসার আইসিটি শিক্ষক মু. আবু রায়হান। তিনি মাদ্রাসা প্রতিষ্ঠাতা আব্দুল হাকিমের পুত্র। সুপার আব্দুল হাকিমের অবসরের পর তার পুত্র জৈষ্টতার দিক দিয়ে ৬ নং তালিকাভূক্ত আইসিটি শিক্ষক আবু রাহানকে সিনিয়রদের বাদ দিয়ে ২০১৯ সালে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব অর্পন করেন। সে থেকে অবৈধভাবে তিনি পদটি আকড়ে রেখেছেন। বর্তমানে মাদ্রাসায় শিক্ষকের সংখ্যা ১৩ জন, চাত্র-ছাত্রী সংখ্যা খাতা কলমে প্রায় সাড়ে ৩ শ। ওই অবৈধ ভারপ্রাপ্ত সুপারের অধীনে গত ৫ জুলাই গোয়ালডাঙ্গা দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মনিরুল ইসলামকে সহকারি সুপার হিসেবে নিয়োগ প্রদান করা হয়। তিনি গত ১ আগষ্ট মাদ্রাসায় সহকারি সুপার হিসেবে যোগদান করেছেন। মাদ্রাসায় দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার লক্ষে অদ্যবদি যোগদানকৃত সহকারি সুপার বা সিনিয়র মিক্ষকদের হাতে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব অর্পন করছেন না আইসিটি শিক্ষক আবু রায়হান। তিনি পিতার ইস্টালে ক্ষমতা সরকারি বিধি বহির্ভূতবাবে আকড়ে রেখেছেন। বক্তাগন এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর আবেদন নিবেদন করেও অদ্যবদি কাজের কাজ কিছুই হচ্ছেনা। অনতিবিলম্বে সরকারি বিধি মোতাবেক সহকারি সুপার হিসেবে দূর্নীতিবাজ আবু রায়হানকে অপসারন করে অন্য কাউকে দায়িত্ব প্রদানের দাবী জানিয়ে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

আশাশুনির বুধহাটা বিএনপি’র অফিস উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির বুধহাটায় বিএনপি’র অফিস উদ্বোধন করা হয়েছে।  রোববার সন্ধ্যায় উপজেলার বুধহাটা ইউনিয়নের গাজীর মাঠ বাজারে ৭নং ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি নেতা ফারুক হোসেনের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ডাক্তার শহিদুল আলম। শফিকুল ইসলামের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা কৃষকদলের আহবায়ক লিয়াকত আলী ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক খোরশেদ আলম। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক ওমর ফারুক, বিএনপি নেতা হাবিবুর রহমান, রেজাউল ইসলাম, মনিরুজ্জামান বাবুল, কামরুল ইসলাম, মনি, রফিকুল ইসলাম, হাবিবুল্লাহ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন রবিউল, কাইয়ুম, আকিব, মোস্তাজুল, নুর ইসলাম, মামুন, লিটন, আজিজুল, হাফিজুল ও আব্দুল্লাহ। আলোচনা শেষে গাজীর মাঠ বাজারে ৭ নং ওয়ার্ড বিএনপি’র অফিস উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর