আশাশুনি উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক ও খাজরা ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার দিবাগত রাত ১টার দিকে তাকে সাতক্ষীরা সদর থানা পুলিশের সহায়তায় আশাশুনি থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার সীমান্ত আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।
তথ্যানুন্ধানে জানাগেছে, ওসি নজরুল ইসলাম ডালিকে গ্রেপ্তার করা কালে সাতক্ষীরা সদর থানার পুলিশের এসআই দেলোয়ার হোসেন ও এএসআই আব্দুল জব্বার সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে একাধিক হত্যা, দখলবাজী, দূর্নীতি সহ ডজ্জনাধিক চলমান মামলার আসামী খাজরা ইউনিয়ন সহ পার্শ্ববর্তী ইউনিয়নের ত্রাস সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক শাহনেওয়াজ ডালিমকে গতকাল সোমবার বিকালে প্রতাপনগরের সাবেক ইউপি চেয়ারম্যান গনপিটুনীতে নিহত শেখ জাকির হোসেন কর্তৃক গত ৫ আগষ্ট গুলি করে ৩ জনকে হত্যা ০৩(০৮)২৪ নং মামলায় আসামী হিসেবে গন্য করে সাতক্ষীরা কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে বলে আশাশুনি অফিসার্স ইনচার্জ নজরুল ইসলাম জানান।