মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

আশাশুনির কাদাকাটির জনগন খালে বাঁধের কাজ বন্ধ করে নেটপাটা পুড়িয়ে দিয়েছে

আশাশুনি প্রতিনিধি : / ১৪৮ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির কাদাকাটি খালের (নদী) উপর কালভাটের মুখে মাটি ভর্তি বস্তা ফেলে বাঁধ দিয়ে পানি নিষ্কাশন বন্ধ করার অপচেষ্টা রুখে নেটপাটা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী। এলাকাবাসি সূত্রে জানাগেছে, উপজেলার কাদাকাটি ও কুল্যা ইউনিয়নের অধিকাংশ বিল ও গ্রামের বৃষ্টির পানি হাজীরহাট ব্রীজ (কালভাট) হয়ে গাবতলা স্লুইস গেট দিয়ে বেতনা নদীতে নিষ্কাশিত হয়। ব্রীজের মুখে নেটপাটা বসিয়ে দীর্ঘদিন পয়ঃনিস্কাশন বাঁধা সৃষ্টি করে আসছিল গাবতলা গ্রামের অর্জুন কুমার দাশের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র। ফলে সম্প্রতি প্রচুর বৃষ্টিপাত ও পার্শ্ববর্তী তালা ও সদর উপজেলা থেকে নেমে আসা পানির চাপে কাদাকাটি, কুল্যা ইউনিয়নের অধিকাংশ এলাকা ভেসে গেছে। মানুষের চরম দুর্গোতির মধ্যেও চক্রটি শুক্রবার মাগরিবের নামাজের পর ট্রাকে করে বস্তাভর্তি মাটি নিয়ে আসে ব্রীজের কাছে। ওইদিন সন্ধ্যা বাড়ার সাথে সাথে মাটির বস্তা ব্রীজের কাছে ফেলে নদীর পানি সরবরাহ অনেকটা আটকে দিয়ে নেটপাটা দিয়ে তাদের অপকর্ম পাকাপোক্ত করতে শুরু করে। এসময় পাশের স্থানীয় লোকজন টের পেয়ে মাটি ভর্তি দিয়ে আটকানো বাঁধা নিষেধ করতে গেলে তারা তুচ্ছ করে প্রথমে হাকিয়ে দেয়। চিৎকার চেচামেচিতে গ্রামের শত শত মানুষ ঘটনাস্থলে পৌছে প্রতিবাদ মুখর হয়ে কোদাল, ঝুড়ি, দা কাচি সাথে নিয়ে নদীতে ঝাপিয়ে পড়ে কাজ বন্ধ করে দেয় এবং খালের নেট পাটা তছনছ করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। মানুষ ব্রীজের কাছ থেকে আবুল সানার বাড়ি পর্যন্ত দীর্ঘ এলাকার সকল নেটপাটা অবমুক্ত করে দেয়। এ ব্যাপারে এলাকাবাসীর তড়িৎ প্রতিরোধে নদীর পানি নিস্কাশনের পথ মুহুর্থের মধ্যে সচল হয়েগেছে। ভূক্তভোগী এলাকাবাসি আগামীতে যাতে ব্রীজের কাছে বা ওই নদিতে পানি নিষ্কাশনে বাঁধার সৃষ্টি করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

আশাশুনির কুন্দুড়িয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে কুন্দুড়িয়া ৩-০ গোলে চ্যাম্পিয়ন

আশাশুনি প্রতিনিধি : দআশাশুনি কুন্দুড়িয়া ফুটবল মাঠে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কুন্দুড়িয়া মামা ভাগ্নে ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। পাইথালী মিলন মহল ও কুন্দুড়িয়া উদয়ন সংঘের আয়োজনে কুন্দুড়িয়া ফুটবল একাদশ বনাম বুধহাটা যুব কিশোর একাদশ মুখোমুখি হয়। খেলায় কুন্দুড়িয়া দল ৩-০ গোলে বুধহাটা যুব কিশোর সংসদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা উদ্বোধন ও খেলা শেষে ট্রফি বিতরন করেন, প্রধান অতিথি উপজেলা জামায়াতের সহকারী সম্পাদক এড. শহিদুল ইসলাম বাচ্চু। ইউপি সদস্য মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন কামাল হোসেন। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পিন্টু কুমার দাশ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর