জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশাশুনিতে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকালে সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আশাশুনি উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম সরোয়ার লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রবিউল আওয়াল ছোট। উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সরদার রুহুল আমিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাফিজুল ইসলাম, সাদিক আনোয়ার ছট্টু, স,ম আক্তারুজ্জামান, সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, জাসাস’র আহ্বায়ক মীর্জা আসাদুজ্জামান আসাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য তৌহিদুজ্জামান তুহিন, জেদ্দার আলীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা গণহত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবি জানানো সহ দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে সকল নেতাকর্মীর প্রতি উদাত্ত আহ্বান জানান। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির সমাপ্তি করা হয়।
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে এ ক্যাম্প পরিচালননা করা হয়। সকাল ৯ টা থেকে ২টা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে নাম রেজিস্ট্রশন, চিকিৎসা প্রদান এবং ছানি রোগি বাছাই করা হয়।
ক্যাম্পে ২ শতাধিক রোগিকে চোখের দৃষ্টি ত্রুটি পরীক্ষা, চোখের প্রেসার পরীক্ষা, নেত্রনালীর পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। বাছাইকৃত রোগীদের বিদেশী লেন্স দিয়ে ছানি অপারেশন, ঔষধ, কালো চশমা, যাওয়া আসা ও থাকা খাওয়ার ব্যবস্থা প্রদান করা হবে। এসব রোগিদের ছানি অপারেশন করানোর জন্য সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালে নেওয়া হয়। আশাশুনি ইয়াং সোসাইটির সহযোগিতায়, গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনে ফ্রি চিকিৎসা ও রোগী বাছাই ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মাওঃ নুরুল আফছার মুর্তাজা। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা শ্রমিকলীগের আহবায়ক এস এম হোসেনুজ্জামান হোসেন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেম্বার তারিকুল আওয়াল সেজে, শরিয়াতুল্লাহ, সদর ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ, ইয়াং সোসাইটির উপজেলা সভাপতি ডাঃ রোকনুজ্জামান, ছাত্রশিবির সভাপতি মোখলেসুর রহমান, আতিকুর রহমান শাওন প্রমুখ উপস্থিত ছিলেন। রোগীদের সেবা প্রদান করেন গ্রামীণ চক্ষু হাসপাতালের ডাঃ সুস্মিতা মন্ডল কুন্ডু, আরাফাত হোসেন, ঝর্না খাতুন আব্দুস সালাম ও আজিজুল হক।