মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

আশাশুনিতে ভূমি সেবা সপ্তাহ’২৪ উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি : / ২৭৬ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

আশাশুনিতে ভূমি সেবা সপ্তাহ’২৪ উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে “স্মার্ট ভূমি সেবায়, স্মার্ট নাগরিক” এ স্লোগানকে সামনে রেখে শুরুতে লাল ফিতা কেটে সেবা সপ্তাহের উদ্বোধন করেন, পুন:নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আল. এবিএম মোস্তাকিম। নবাগত উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়’র সভাপতিত্বে ও সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আল. এবিএম মোস্তাকিম। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও পুন:নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ভূমি অফিসের প্রধান সহকারি মোহাম্মদ ওবায়দুল হক, নাজির কাম ক্যাশিয়ার শাহিনুর রহমান, অফিস সহকারি মোস্তাফিজুর রহমান, সার্ভেয়ার তারেক রহমানসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত এক সপ্তাহ উপজেলা ভূমি অফিসসহ উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসে স্মার্ট ভূমি সেবা-ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান (পর্চা), জমির ম্যাপ, ভূমি বিষয়ক পরামর্শ, ভূমি সংক্রান্ত অভিযোগ গ্রহনসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানাগেছে।

আশাশুনিতে গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ের (২য় ধাপ) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান সফল করতে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করা হয়েছে। শনিবার উপজেলা ভূমি অফিস চত্বরে পুলিশ
প্রেস ব্রিফিংকালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের লক্ষে মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহীন পরিবারকে জমিসহ একক গৃহপ্রদান কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আশাশুনি উপজেলার “ক” শ্রেণীর মোট ১০৩৬টি পরিবারকে চিহ্নিত করা হয়। ১ম পর্যায়ে ২৬৮টি, ২য় পর্যায়ে ২৬০টি, ৩য় পর্যায় ১৪৭টি ও ৪র্থ পর্যায়ে ২২১টি পরিবারকে ইতোপূর্বে গৃহ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ১১ জুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করবেন। এই ঘোষণার মধ্য দিয়ে ৫ম পর্যায় ১৪০টি পরিবারকে গৃহ হস্তান্তরের মাধ্যমে আশাশুনি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। উক্ত শুভ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিগনের আমন্ত্রণ জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আল. এবিএম মোস্তাকিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও পুন:নির্বাচত মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি প্রমুখ উপস্থিত ছিলেন।

আশাশুনিতে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির যদুয়ারডাঙ্গার এক যুবক মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে। জানাগেছে, উপজেলার কাদাকাটি ইউনিয়নের যদুয়ারডাঙ্গা গ্রামের পুলক মন্ডলের পুত্র শুভেন্দু (২৩) গত ৬ জুন বিকাল সাড়ে ৩টার দিকে খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা এলাকায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ’র পোষ্টে ধাক্কা লেগে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা চলাকালিন অবস্থার অবনতি হলে শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শনিবার বিকাল ৫ টার দিকে তিনি মৃত্যর কোলে ঢলে পড়ে। #

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর