সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়ানগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফায়জুল কবির তালুকদার আর নেই

আন্তর্জাতিক শ্রম সংস্থার গণতন্ত্রায়ণ প্রক্রিয়ার নেতৃত্বে বাংলাদেশ

ডেক্স রিপোর্ট : / ৯০ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনে বাংলাদেশ সংস্থাটির গণতন্ত্রায়ণ প্রক্রিয়া সংক্রান্ত আলোচনায় ৭৪টি দেশের নেতৃত্ব দিয়েছে। ২৬ মার্চ জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আলোচনায় বাংলাদেশ স্থায়ী মিশন দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও মধ্য প্রাচ্যের ৭৪টি দেশের মুখপাত্র হিসেবে আইএলও-সহ জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার গণতন্ত্রায়ণের দাবি উত্থাপন করেছে।

শতাব্দী প্রাচীন সংস্থা আই এল ও-এর গভর্নিং বডির অগণতান্ত্রিক ১০টি স্থায়ী সদস্যপদ বিলুপ্তি ও গণতান্ত্রিক পদ্ধতিতে সকল সদস্য নির্বাচনের জন্য আইনগত প্রক্রিয়া শুরুর জন্য ৭৪টি দেশের নেতা হিসেবে বাংলাদেশ স্থায়ী মিশন জোর দাবি তুলে ধরে। ইতঃপূর্বে, ২০২৫ সালের মার্চে বাংলাদেশ স্থায়ী মিশনের পক্ষ হতে এ দাবির নানা আইনগত বিষয় তুলে ধরে এটি সংস্কারের জন্য আলোচনাকে অ্যাজেন্ডাভুক্ত করার দাবি জানানো হয় এবং তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভর্নিং বডির চলতি অধিবেশনে বাংলাদেশ স্থায়ী মিশন গত ৪৩ বছর ধরে সংস্থাটিতে স্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত না হয়েই ভোটাধিকারসহ নানা অধিকার ভোগ করতে থাকা দেশগুলোর তালিকা আইনগত উপায়ে পরিবর্তন করার জন্য প্রক্রিয়া শুরুর দাবি উত্থাপন করে। বাংলাদেশের দাবির প্রেক্ষিতে আইএলও’র ১৮৭টি দেশের মধ্যে ৭৪টি দেশ বাংলাদেশের দাবির প্রতি বৃহস্পতিবারের অধিবেশনে সমর্থন জানায়। দীর্ঘ আলোচনার পর বাংলাদেশের এ প্রস্তাব মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও সকল সরকারের সম্মতিতে গৃহীত হয়। স্থায়ী মিশনের পক্ষে কাউন্সেলর ফজলে লোহানী ৭৪টি দেশের মুখপাত্র হিসেবে বক্তব্য প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর