মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

অভয়নগরে যশোর-৪ আসনে ঘোষিত মনোনয়ন পুনর্বিবেচনার দাবীতে মানববন্ধন

মোশারফ হোসেন : / ৬১ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

৮৮ যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়ন ) আসনের বিএনপির সংসদ সদস্য পদে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমানের সমর্থনে মঙ্গলবার ১১ নভেম্বর সকাল ১১.৩০ টায় অভয়নগর উপজেলার যশোর-খুলনা মহাসড়কের নুরবাগ মোড়ে স্থানীয় নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, ফারাজী মতিয়ার রহমান একজন জনপ্রিয়, সৎ ও ত্যাগী নেতা। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় নেতাকর্মী, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার পাশাপাশি বিগত সরকারের সময়ে আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন । বিগত সরকারের আমলে তিনি বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়েছেন। ত্যাগী এই নেতাকে মনোনয়ন না দেওয়া হলে জনগণের আশা-আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মনজুর ও সাধারণ সম্পাদক মাহমুদ কবীর, পায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাদ উদ্দিন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক ইয়ার আলী সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ নাগরিকরা। আয়োজকরা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে যশোর-৪ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার জোর দাবি জানান।উল্লেখ্য, এই আসনে বিএনপি তাদের প্রাথমিক তালিকায় কৃষক দলের কেন্দ্রীয় নেতা প্রকৌশলী টিএস আইয়ুবের নাম ঘোষণা করেছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর